কাঁথিতে প্রেমিককে দিয়ে নিজের ভাইকে মারধর কাউন্সিলরের, অভিমানে বিষ খেয়ে আত্মঘাতী

Share:

নিজস্ব প্রতিনিধি,কাঁথি: প্রেমিককে দিয়ে নিজের ভাইকে মারধরের অভিযোগ উঠল পূর্ব মেদিনীপুর জেলার কাঁথির ৬ নং ওয়ার্ডের মহিলা তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে।অভিমানে বিষ খেয়ে মৃত্যু অভিযুক্ত কাউন্সিলরের ভাইয়ের।অস্বাভাবিক মৃত্যু ঘিরে উঠছে প্রশ্ন।কাঁথি পৌরসভার(Kathi Municipality) ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর রিনা দাসের বিরুদ্ধে উঠছে গুরতর অভিযোগ।রিনা দাস কাউন্সিলর পদ পাওয়ার পরেই বাবু খান নামক এক ব্যক্তির সাথে তার সম্পর্ক গড়ে ওঠে বলে অভিযোগ।এমনকি মধ্যরাতে রিনার বাড়িতে আসতো বাবু এমনটাই অভিযোগ মৃতের পরিবারের।এ নিয়ে আপত্তিও তুলতো রিনার পরিবার। তবে কাউন্সিলর হওয়ার দরুন কর্ণপাত করেনি রিনা।

এমন দাবি, মৃতের স্ত্রী শ্রাবনী দাসের। ঘটনার সূত্রপাত গত বুধবার। শ্রাবণী দাসের অভিযোগ ওইদিন রাত ১টা নাগাদ বাড়ি ফেরেন রিনা সঙ্গে ছিলেন বাবু খান। তাদের মধ্যে বচসা ও মারপিট শুরু হয়। সেই সময় অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর চিৎকার করলে ছুটে যান তার ভাই রামপদ দাস। দুজনের মধ্যে ধস্তাধস্তি ও হয়। ঘটনায় আরেক ভাই চন্দ্র দাস ও ঘটনাস্থলে আসেন। তারপরেই নাকি ওই কাউন্সিলর বাবু খানকে ছাড়িয়ে পুলিশ ডাকেন এবং অভিযোগ করেন রামপদ এবং চন্দ্রশেখর দাস সম্পত্তি লিখিয়ে দেওযার জন্যে তাকে জোর করে এবং মারধর করে। পুলিশ চন্দ্রশেখর দাসকে(Chandrasekhar Das) আটক করে নিয়ে যায়। পরদিন সকালে রিনা দাস তার ভাতৃবধু শ্রাবনী দাসকে(Srabani das) মারধোর করে,গুরতর জখম অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

তারপরেই বাবু খান ও রিনা দাসের নেতৃত্বে কিছু দুষ্কৃতি হামলা করে রামপদর ওপর।প্রচণ্ড মারধোর করা হয় রামপদকে।সেই অবস্থায় তিনি বাড়ি ফিরে বিষ খেয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন।তাকে তমলুকের একটি নার্সিং হোমে ভর্তি করা হয়।সোমবার সন্ধ্যা নাগাদ রামপদ দাসের মৃত্যু হয়। তবে ঘটনায় মুখ খুলেছেন অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর। তিনি বলেন, সম্পত্তি নিয়ে গন্ডগোল হয়েছিল তার সাথে তার দুই ভাইয়ের। তার দুই ভাইকে সম্পত্তি না লিখে দেওয়ায় উল্টে তার দুই ভাই তার উপর হামলা চালায়। তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ তিনি অস্বীকার করেছেন। তিনি উপরন্ত দাবি করেছেন কোন ভাবে পার্শ্ববর্তী পিসির বাড়িতে গিয়ে নিজের প্রাণ রক্ষা করেছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

পড়ুয়ার আঁকা সরস্বতীর ছবি ছিঁড়ে বিতর্কে শিক্ষক, সাসপেন্ড করল মধ্যশিক্ষা পর্ষদ

আফগানিস্তানে স্কুলের মধ্যেই বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

প্রাক বিবাহ অনুষ্ঠানের আয়োজন লোকাল ট্রেনের কামরাতেই, ভাইরাল ভিডিও

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির