প্রাক্তন স্বামীর শেষকৃত্যে যোগ দিতে সন্তানদের নিয়ে দিল্লি উড়ে গেলেন করিশ্মা

জানা যাচ্ছে, প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুরের শেষকৃত্যে যোগ দিতে সন্তানদের নিয়ে দিল্লি রওনা হয়েছেন করিশ্মা কাপুর। আজ সকালে মুম্বই বিমানবন্দরে দেখা গিয়েছে করিশ্মাকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: পোলো খেলতে খেলতে আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন অভিনেত্রী করিশ্মা কাপুরের প্রাক্তন স্বামী তথা ব্যবসায়ী সঞ্জয় কাপুর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৫৩ বছর। গত ১২ জুন লন্ডনে বন্ধুদের সঙ্গে পোলো খেলার সময় মারা গিয়েছেন সঞ্জয় কাপুর। জানা যায়, পোলো খেলতে খেলতে একটি মৌমাছি গিলে ফেলেছিল সঞ্জয় কাপুর। সেটা তাঁর গলায় আটকে যায়। তখনই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। তাঁকে হাসপাতালেও নিয়ে যাওয়া সম্ভব হয়নি। সঞ্জয় কাপুরের মৃত্যুতে তাঁর পরিবার। শোকস্তব্ধ করিশ্মা কাপুরও। প্রাক্তন হলেও সঞ্জয় কাপুরের দুই সন্তানের মা করিশ্মা কাপুর। তবে, লন্ডন থেকে সঞ্জয়ের দেহ দিল্লিতে আনতে অনেক আইনী বাধা পেরোতে হয় সঞ্জয়ের পরিবারকে। অবশেষে শেষকৃত্যের জন্যে সঞ্জয়ের দেহ দিল্লিতে আনা হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) দিল্লিতে অনুষ্ঠিত হবে প্রয়াত উদ্যোক্তার শেষকৃত্য। জানা যাচ্ছে, প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুরের শেষকৃত্যে যোগ দিতে সন্তানদের নিয়ে দিল্লি রওনা হয়েছেন করিশ্মা কাপুর। আজ সকালে মুম্বই বিমানবন্দরে দেখা গিয়েছে করিশ্মাকে।

করিশ্মার চলে যাওয়ার কয়েক মিনিট পরে, সইফ আলি খান এবং করিনা কাপুরকেও মুম্বই বিমানবন্দরে দেখা গিয়েছে। তারাও সঞ্জয় কাপুরের শেষকৃত্যেও যোগ দেবেন। 9একটি প্রতিবেদন অনুসারে, সঞ্জয়ের শেষকৃত্য বৃহস্পতিবার বিকেল ৫টায় নয়াদিল্লির লোধি রোড শ্মশান ভূমিতে অনুষ্ঠিত হবে। তবে করিশ্মার সঙ্গে তাঁর সন্তানরা শেষকৃত্যে যোগ কিনা তা এখনও জানা যায়নি। রবিবার (২২ জুন) শোকাহত পরিবার সঞ্জয়ের স্মরণে দিল্লির তাজ প্যালেসে একটি প্রার্থনা সভার আয়োজন করেছেন। এই বিষয়ে সঞ্জয়ের পরিবারের তরফ থেকে একটি নোট সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে। যেখানে সঞ্জয়ের মা রানি সুরিন্দর কাপুর, স্ত্রী প্রিয়া সচদেব, তাদের সন্তান সাফিরা-আজারিয়াস এবং করিশ্মার সন্তান সামিরা এবং কিয়ান স্বাক্ষর করেছেন।

 

 

View this post on Instagram

 

A post shared by Varinder Chawla (@varindertchawla)

২০০৩ সালে করিশ্মার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সঞ্জয়, কিন্তু কিছুদিন পরেই তাঁদের সংসারে জটিলতা শুরু হয়। শোনা যায়, করিশ্মাকে মারধর করতেন সঞ্জয়। সঞ্জয়ের বিরুদ্ধে পারিবারিক নির্যাতনের অভিযোগ এনেছিলেন করিশ্মা। এমনটাও শোনা যায় যে, হানিমুনে গিয়ে অভিনেত্রীকে নিলামে তুলেছিলেন ব্যবসায়ী। অবশেষে ২০১৪ সালে তাঁরা ডিভোর্স ফাইল করেন। এবং ২০১৬ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয়। এরপর ২০২৩ সালে, সঞ্জয় এবং করিশ্মাকে মুম্বইতে একসঙ্গে দেখা গিয়েছিল। যখন তাদের রাতের খাবারের পরে একটি রেস্তোরাঁ থেকে বেরিয়ে এসেছিলেন। এদিকে আকস্মিক মৃত্যুর আগে সঞ্জয় কাপুরের শেষ পোস্ট ছিল, আহমেদাবাদ এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনা। যেখানে তিনি নিহতদের জন্য একটি শোকবার্তা শেয়ার করেছিলেন।

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

হোটেলে খাবার না মেলায় অগত্যা রাস্তার ধারে পড়ে থাকা মৃত কুকুরের মাংস খেলেন যুবক! চাঞ্চল্য ওড়িশায়

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

রবিতে গঙ্গার ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ছটপুজোতেও

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক