বলিউড-মরাঠি জগতে শোকের খবর, প্রয়াত রিমা লাগুর প্রাক্তন স্বামী বিবেক লাগু

বলিউডে ফের শোকের ছায়া! প্রয়াত প্রবীণ অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা বিবেক লাগু। যিনি প্রয়াত বলিউড অভিনেত্রী রীমা লাগুর প্রাক্তন স্বামীও ছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডে ফের শোকের ছায়া! প্রয়াত প্রবীণ অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা বিবেক লাগু। যিনি প্রয়াত বলিউড অভিনেত্রী রীমা লাগুর প্রাক্তন স্বামীও ছিলেন। জানা গিয়েছে, বৃহস্পতিবার (১৯ জুন) মুম্বইয়ে নিজ বাস ভবনে শান্তিপূর্ণভাবে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন অভিনেতা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর।অভিনেতার মৃত্যু নিশ্চিত করেছেন তাঁর মেয়ে মৃণ্ময়ী লাগু।

মৃণ্ময়ী তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বাবার সঙ্গে একটি মিষ্টি সেলফি শেয়ার করে লিখেছেন, “আমরা দীর্ঘ এবং কঠোরভাবে একসঙ্গে লড়াই করেছি কিন্তু এখন ভালোবাসা এবং কৃতজ্ঞতা জানানোর সময়।আমার বাবা! আমার সবচেয়ে ভালো বন্ধু, আমার পথপ্রদর্শক, আমার কণ্ঠস্বর। আমি তোমাকে মিস করব। একজন মেয়ের জন্য সেরা বাবা ছিলে তুমি।” মৃণ্ময়ীর পোস্টের নিচে ভক্তদের ভিড় জমেছে। তাঁরা প্রবীণ অভিনেতার জন্যে শোকপ্রকাশ করেছেন।পরিচালক হংসল মেহতা লিখেছেন, “তোমাকে ভালোবাসা এবং প্রার্থনা জানাচ্ছি মৃণ্ময়ী।”

 

 

View this post on Instagram

 

A post shared by Mrunmayee Lagoo (@mrunmayeelagoo)

আর তান্না হাত জোড় করে একটি ইমোজি শেয়ার করে তাঁর প্রতিক্রিয়া জানিয়েছেন। প্রতিবেদন অনুসারে, আজ ২০ জুন বিবেকের শেষকৃত্য সম্পন্ন হবে মুম্বইয়ের ওশিওয়ারা শ্মশানে। বিবেক ১৯৭৮ সালে অভিনেত্রী রীমা লাগুকে বিয়ে করেছিলেন, কিন্তু কয়েক বছর পরে তারা আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু ডিভোর্সের পরেও তাঁরা ভার বন্ধু ছিলেন। ২০১৭ সালে রিমা লাগু মারা যান। বিবেক এবং রীমার মেয়ে, মৃণ্ময়ী, ইন্ডাস্ট্রির একজন সুপরিচিত মুখ। তিনি থাপ্পড় এবং স্কুপের মতো একাধিক সুপারহিট প্রকল্পের লেখক হিসেবে কৃতিত্ব পেয়েছেন। বিবেক হিন্দি এবং মরাঠি উভয় চলচ্চিত্রে অভিনয় করেছেন। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে গোদাবরী নে কেলে, আগলি, হোয়াট অ্যাবাউট সাভারকর? তিনি মারাঠি থিয়েটার জগতেও একজন সুপরিচিত এবং সম্মানিত নাম ছিলেন।

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

হোটেলে খাবার না মেলায় অগত্যা রাস্তার ধারে পড়ে থাকা মৃত কুকুরের মাংস খেলেন যুবক! চাঞ্চল্য ওড়িশায়

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

রবিতে গঙ্গার ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ছটপুজোতেও

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক