গাজোল স্টেট হাসপাতালে গর্ভবতীদের সিজার হয় না,ট্রমা কেয়ার সেন্টার ও ব্লাড স্টোরেজ ইউনিট বন্ধ

Share:

নিজস্ব প্রতিনিধি,গাজোল: ঝাঁ চকচকে নীল সাদা ভবন রয়েছে সেখানে কিছু ডাক্তার ,নার্স থাকলেও কিন্তু চিকিৎসা পরিষেবা মানুষ পাচ্ছেন না। এমনটাই অভিযোগ জনসাধারণের।গাজোল গ্রামীন হাসপাতালকে উন্নীত করা হয়েছে স্টেট জেনারেল হাসপাতালে। স্বাভাবিক ভাবেই বহু বিশেষজ্ঞ চিকিৎসক যোগ দিয়েছেন এই হাসপাতালে। শুধু গাজোল ব্লক(Gajol Block) নয়, গাজোল স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসা পরিষেবা নেওয়ার জন্য ছুটে আসেন উত্তর এবং দক্ষিণ দিনাজপুর জেলার বহু মানুষ। কিন্তু বিশেষজ্ঞ চিকিৎসক থাকলেও বহু বিভাগে এখনো পরিকাঠামোর অভাবের জন্য উপযুক্ত চিকিৎসা পরিষেবা মিলছে না। হাসপাতাল প্রচুর জায়গা রয়েছে। আমজনতা চাইছেন হাসপাতালে নতুন করে গড়ে তোলা হোক মাতৃমা বিভাগ। এছাড়াও ট্রমা কেয়ার সেন্টার(Trauma Care Center) এবং বন্ধ হয়ে থাকা ব্লাড স্টোরেজ(Blood Storage) ইউনিটটি দ্রুত চালু করার দাবি জানিয়েছেন তারা।

রোগীর আত্মীয়রা জানান- এখন হাসপাতাল অনেক বড় হয়েছে। প্রচুর ডাক্তার বাবু এসেছেন। প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডাক্তার বাবুও রয়েছেন। কিন্তু দুঃখের কথা এখানে সিজার হয় না। নরমাল ডেলিভারি এখানে হয়। সিজার করতে গেলে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে(Malda Hospital) পাঠিয়ে দিচ্ছে। গাজোল থেকে মালদার দূরত্ব প্রায় ৩০ কিলোমিটার সময় লাগেও ৪০ মিনিট থেকে এক ঘন্টা ।যদি এখানে মাতৃমা বিভাগ চালু করা হয় তাহলে আমাদের এলাকা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর লাগোয়া এলাকার বহু মানুষ উপকৃত হবেন। বর্তমানে হাসপাতালে শল্য চিকিৎসক, স্ত্রী রোগ বিশেষজ্ঞ, অস্থি রোগ বিশেষজ্ঞ, অ্যানস্থেসিস্ট সহ বিভিন্ন বিভাগের ডাক্তার বাবুরা রয়েছেন। কিন্তু পরিকাঠামোর অভাব থাকার জন্য এখানে সিজার বা অপারেশন কিছুই হচ্ছে না।

এ বিষয়ে গাজোল বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক(BJP NLA) চিন্ময় দেব বর্মন জানান, গাজোলের স্টেট জেনারেল হসপিটাল কেন্দ্রীয় সরকারের বরাদ্দ টাকায় তৈরি ।যেটি ১০০ ফিটের কোভিড হসপিটাল বর্তমানে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের কোন কাজকে সামনে আনতে চান না। তাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamta Banerjee) গাজোল সফরে এসে হসপিটাল ভবন তৈরি হওয়ার পর সেটা স্টেট জেনারেল হসপিটাল বলে ঘোষণা করেন। কিন্তু পরবর্তী দেখা গেল যে সেখানে চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছেনা। আসলে তৃণমূলের সরকার ও তাদের নেতারা প্রচারের আলোই সব কিছু করতে চায় পরিষেবা দিতে তারা ব্যর্থ l

গাজোল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন বলেন, বিজেপির কাজ অভিযোগ করা। আমাদের সরকার রাস্তা থেকে পানীয় জল, শিক্ষা থেকে এমন কি স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজিয়েছে। কিছু সমস্যা রয়েছে সেই বিষয়ে আমরা ইতিমধ্যেই সিএমও এইচ(CMOH) , ডিএম(DM) সাহেবকে জানাবো l আজকের বিরোধীরা আমাদেরই সরকারের সুযোগ সুবিধা ব্যবহার করছেন তাদের মুখে এই সমস্ত কথা মানায় না ।মালদা জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ্ত ভাদুরী জানান, গাজোল স্টেট জেনারেল হাসপাতালে(Gajol State Hospital) সিজার হচ্ছে না এটা সত্য। তবে আমাদের ওখানে নরমাল ডেলিভারি হচ্ছে। আমাদের হাসপাতালে চার জন স্ত্রীরোগ্য বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন।আমরা খুব শীঘ্রই অপারেশন থিয়েটার, ব্লাড ব্যাংক আমরা করব।ইতিমধ্যেই তার জন্য সরকার অর্থ বরাদ্দ করে দিয়েছে। খুব শীঘ্রই কয়েক মাসের মধ্যেই সিজার পরিষেবা চালু হয়ে যাবে l

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

পড়ুয়ার আঁকা সরস্বতীর ছবি ছিঁড়ে বিতর্কে শিক্ষক, সাসপেন্ড করল মধ্যশিক্ষা পর্ষদ

আফগানিস্তানে স্কুলের মধ্যেই বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

প্রাক বিবাহ অনুষ্ঠানের আয়োজন লোকাল ট্রেনের কামরাতেই, ভাইরাল ভিডিও

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির