ভুয়ো পুলিশ সেজে এন্টালি থানায় বান্ধবীকে নিয়ে এসে গ্রেফতার ক্যানিংয়ের যুবক

Share:

নিজস্ব প্রতিনিধি: শুক্রবার কর্মব্যস্ত সময়ে পুলিশের পোশাক পড়ে এন্টালি থানায় বান্ধবীকে নিয়ে হাজির হন এক যুবক। ওই যুবকের পোশাকের গায়ে লেখা ছিল ‘ইন্সপেক্টর অফ ওয়েস্ট বেঙ্গল পুলিশ’। কিন্তু ওই যুবক থানায় ঢুকে সবাইকে স্যালুট করতে শুরু করে। কোন পদমর্যাদা সে মানছিল না। যা দেখে সন্দেহ হয় এন্টালি থানার কর্মরত পুলিশ অফিসারদের। তাকে আটকে জিজ্ঞাসাবাদ শুরু করতে অসংলগ্ন উত্তর তার কাছ থেকে আসতে শুরু করে। এরপর এন্টালি থানার(Entally P.S.) পুলিশ ওই যুবককে গ্রেফতার করার সিদ্ধান্ত নেয়। জানা গেছে, ওই যুবকের নাম দীপ্তেন্দু বাগ(Diptendu Bag)। তার বাড়ি দক্ষিণ ২৪ পরগনা জেলার ক্যানিং(Canning) এলাকায়।

পুলিশের অনুমান বান্ধবীর মন পেতেই পুলিশ অফিস হচ্ছে যে তাকে নিয়ে থানায় এসেছিল ওই যুবক কিন্তু এর পিছনে অন্য কোন কারণ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। সাধারণত কেউ ইন্সপেক্টর পদে থাকলে কখনো তিনি নিজের অর্ধ স্তনদের স্যালুট করবেন না। পুলিশ কর্মীদের কাছে অস্বাভাবিক ঠেক ছিল গোটা বিষয়টি। তারা সঙ্গে সঙ্গেই বুঝতে পারছিলেন ওই যুবক ভুয়ো পুলিশ। তাকে জেরা করতে পুলিশ অফিসাররা জানতে পারেন বেশ কয়েকদিন আগে তার মানিব্যাগ চুরি হয়ে গেছিল। তিনি অভিযোগ জানাতে থানায় এসেছিলেন তাকে এক পুলিশ অফিসার টাকা দিয়ে সাহায্য করেছিল। সেই টাকা ফেরত দিতেই তিনি বান্ধবীকে নিয়ে পুলিশের পোশাকে এন্টালি থানায় এসেছিলেন।

তবে পুলিশের পোশাক পড়ে কেন তিনি এলেন এবং এই পোশাক তিনি কোথায় তৈরি করেছেন বা পেয়েছেন তা পুলিশ খতিয়ে দেখছে। পুলিশ অবশ্য ওই যুবকের বান্ধবীকে গ্রেফতার করেনি। তাকে বেশ কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। তবে শুক্রবার ব্যস্ততম দিনে পুলিশের পোশাকে এই যুবককে ঘিরে শোরগোল পড়ে যায় এন্টালি থানার ভেতরে। এন্টালি থানা ওই যুবকের থানার মধ্যে প্রবেশ এবং বিভিন্ন মুভমেন্টের ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখবে। তার অন্য কোন উদ্দেশ্য ছিল কিনা বা এই পোশাক পড়ে সে আর কোথাও কোন ঘটনা ঘটিয়েছে কিনা সবটাই খতিয়ে দেখা হচ্ছে।

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

পড়ুয়ার আঁকা সরস্বতীর ছবি ছিঁড়ে বিতর্কে শিক্ষক, সাসপেন্ড করল মধ্যশিক্ষা পর্ষদ

আফগানিস্তানে স্কুলের মধ্যেই বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

প্রাক বিবাহ অনুষ্ঠানের আয়োজন লোকাল ট্রেনের কামরাতেই, ভাইরাল ভিডিও

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির