লিডসে সিংহ বিক্রমে লড়ে শতরান যশস্বীর, ইতিহাস গড়লেন ভারতের তরুণ ব্যাটার

Share:

নিজস্ব প্রতিনিধি, হেডিংলে: অদম্য জেদ থাকলে যে কোনও কিছুই অসম্ভব নয়, ফের প্রমাণ করে দিলেন যশস্বী জয়সোয়াল। শুক্রবার (২০ জুন) হেডিংলে টেস্টের প্রথম দিনেই সবুজ ঘাসে বাঘা-বাঘা ইংরেজ বোলারদের আক্রমণকে ভোঁতা করে শতরান করলেন। পায়ের পেশীতে টান ধরা সত্বেও যেভাবে লড়ে গেলেন তা ক্রিকেট দর্শকদের দীর্ঘকাল মনে থাকবে। যদিও শতরান করার পরেই বেন স্টোকসের বলে ক্লিন বোল্ড হয়ে সাজঘরে ফিরেছেন ভারতের তরুণ ব্যাটার। ১০১ রানের অনবদ্য ইনিংস খেলে এক নয়া ইতিহাসও গড়েছেন। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিরুদ্ধে শতরান করা ব্যাটারদের ক্লাবে ঢুকে পড়েছেন।

টসে জিতে এদিন প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠান ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। শুরু থেকেই দেখেশুনে খেলতে থাকেন টিম ইন্ডিয়ান দুই ওপেনার যসস্বী জয়সোয়াল ও লোকেশ রাহুল। মারার বল পেলেই মারছিলেন।  ভাল খেলছিলেন রাহুল। কিন্তু মধ্যাহ্নভোজনের বিরতির আগে ব্রাইডন কার্সের বল কভারে মারতে গিয়ে আউট হয়ে যান। স্লিপে দুর্দান্ত ক্যাচ ধরেন জো রুট। ৪২ রান করে আউট হন রাহুল। ভারতের হয়ে এদিনই অভিষেক ঘটেছিল সাই সুদর্শনের। আইপিএলে গুজরাত টাইটান্সের হয়ে দুরন্ত খেলা তরুণ ব্যাটার অবশ্য তিন নম্বরে নেমে মাত্র চার বল খেলে শূন্য রানে সাজঘরে ফেরেন। পর পর দুই ওভারে দুই উইকেট হারিয়ে খানিকটা চাপে পড়ে যায় ভারত।

তবে তৃতীয় উইকেটে জুটি বেঁধে সেই ধাক্কা সামলান যশস্বী ও শুভমন। প্রথম দিকে খানিকটা নার্ভাস দেখালেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে তা কাটিয়ে উঠে হাত খুলে খেলতে থাকেন যশস্বী। অধিনায়ক হিসাবে নিজের প্রথম টেস্ট ইনিংসে আক্রমণাত্মক ব্যাট করেন শুভমন। ৯৬ বলেই অর্ধশতরানে পৌঁছন যশস্বী। খানিক বাদে ৫৫ বলে অর্ধশতরান করেন তিনি শুভমনও। দুই ব্যাটারের সাবলীল খেলায় পাল্টা চাপে পড়ে যায় ইংল্যান্ড। নব্বইয়ের ঘরে পৌঁছনোর পরেই পায়ের পেশীতে টান ধরে যশস্বীর আদৌ তিনি আর খেলতে পারবেন কিনা, তা নিয়ে সন্দেহও দেখা দেয়। তবে অদম্য জেদের কারণে ওই যন্ত্রণা নিয়েই মাঠে থাকেন। ১৪৪ বলেই টেস্টে নিজের পঞ্চম শতরান তুলে নেন ভারতের তরুণ ব্যাটার। পায়ে টান ধরায় খেলতে সমস্যা হচ্ছিল যশস্বীর। শেষ পর্যন্ত চা বিরতির পর দ্বিতীয় ওভারেই বেন স্টোকসের বল খেলতে গিয়ে পা সামনের দিকে নিয়ে যেতে পারেননি। দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলতে গিয়ে আউট হন। ভেঙে যায় ১২৯ রানের জুটি।

আজকের রাশিফল: ধনতেরাসে কাদের ঘরে আসবে ধন-সম্পদ! কার ভাগ্যে অশনি সংকেত?

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা