মুখে স্বাদ নেই, বানিয়ে ফেলুন আমলকী শোল

শোল মাছের কালিয়া কিংবা আম শোল অনেকেই খেয়েছেন, কিন্তু আমলকী দিয়ে শোল মাছ খেয়ে দেখেছেন কখনও। হ্যাঁ, আজ আমলকী শোল রান্নার রেসিপি জানাবো।

Share:

নিজস্ব প্রতিনিধি: কথায় আছে, মাছে-ভাতে বাঙালি! মাছ ছাড়া বাঙালির রসনাতৃপ্তি ঠিক জমে না। তাই দুপুর কিংবা রাতে মাছ না থাকলে খাওয়া অসম্পূর্ণ। মাছেদের মধ্যে অন্যতম স্বাদযুক্ত মাছ হল শোল। যেটিকে মাংসের মতো পেঁয়াজ, নানা মশলা দিয়ে রান্না করতে পারলে মাংস ছুঁতে আর ইচ্ছে করবে না। বাঙালি হেঁশেলে শোল মাছ আসা মানেই সেদিন বাড়িতে মহাভোজের সমারোহ। যাই হোক, শোল মাছের কালিয়া কিংবা আম শোল অনেকেই খেয়েছেন, কিন্তু আমলকী দিয়ে শোল মাছ খেয়ে দেখেছেন কখনও। হ্যাঁ, আজ আমলকী শোল রান্নার রেসিপি জানাবো। চটজলদি জেনে নিন…

উপকরণ

* পাকা শোল (১ কেজি)
* আমলকী (২০০ গ্রাম)
* লাল লঙ্কা বাটা (৩ চামচ)
* নুন-চিনি (স্বাদমতো)
* সর্ষের তেল (৪ চামচ)
* হলুদ (আধ চামচ)
* জিরে গুঁড়ো (১ চামচ)
* আদা বাটার রস (২ চামচ)

প্রণালী

প্রথমে আমলকী ভাল করে সেদ্ধ করে বীজ ফেলে বেটে নিতে হবে। এবার মাছটা টুকরো টুকরো করে কেটে ভাল করে ধুয়ে এই আমলকী বাটা, লঙ্কা বাটা, নুন, চিনি, হলুদ, জিরে গুঁড়ো, আদা বাটার রস দিয়ে অল্প কিছুক্ষণ ম্যারিনেট করে রাখতে হবে। পরে চাটুতে তেল গরম করে মাছের টুকরোগুলো সেঁকে নিলেই তৈরি রেডি আমলকী শোল।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য