ইরানের ৩ পরমাণু ঘাঁটিতে হামলা আমরিকার, তৃতীয় বিশ্বযুদ্ধের রণদুন্দুভি বাজালেন ‘খ্যাপাটে’ ট্রাম্প

Share:

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের তিনটি পরমাণুঘাঁটিতে হামলা আমেরিকার। এই ৩টি পরমাণুঘাঁটিকে লক্ষ্য করে রবিবার ভোররাতে হামলা চালিয়েছে আমেরিকার যুদ্ধবিমান। ইরানের ভূগর্ভস্থ পরমাণুকেন্দ্রে হামলা চালিয়েছে আমেরিকা। ইরানে সফল অভিযানের পর মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, আমেরিকার সেনাবাহিনী ইরানের ফোরদো, নাতানাজ ও ইসফাহানে তিনটি পারমাণবিক কেন্দ্রে হামলা চালিয়েছে। এখন শান্তির সময় এসেছে। ঈশ্বর মধ্যপ্রাচ্য ও আমেরিকাকে আশীর্বাদ করুন।

জানা গিয়েছে B2 বোমারু বিমান হামলা চালালো ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্রে। ফোরদোতে ছটি বাঙ্কার বাস্টার ফেলা হয়েছে বোমা। হামলা চালানো হয়েছে নাতানাজ ও ইসফাহানে। মধ্যপ্রাচ্যে দাদাগিরির সবক এবার ইরানকে দিল আমেরিকা। হামলার পরে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে উঠে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, আমেরিকা বড় হামলা চালিয়েছে। এই হামলা সফল হয়েছে। এই দিনটি অনেক বড় চ্যালেঞ্জিং ছিল। ইরান ইজরায়েল যুদ্ধে এবার সরাসরি যুদ্ধে জড়াল আমেরিকা। হোয়াইট হাউসে দাঁড়িয়ে ট্রাম্প বলেন, উদ্দেশ্য ছিল ইরানের পরমাণু সমৃদ্ধিকরণের ক্ষমতাকে ধ্বংস করা। বিশ্বের এক নম্বর সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক দেশের পারমাণবিক হুমকি বন্ধ করা দরকার ছিল। সেটা সফল হয়েছে। তাঁর হুঁশিয়ারি খামেনিকে আলোচনায় বসতেই হবে। নাহলে ট্র্যাজেডির জন্য প্রস্তুত থাকতে হবে।

ট্রাম্প জানিয়েছেন, ইজরায়েলের সঙ্গে যৌথভাবে এই হামলা চালানো হয়েছে। ইজরায়েলের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেছেন, নেতানিয়াহুকে ধন্যবাদ। দুই দেশ যে ভাবে দল হিসাবে কাজ করেছে, সে ভাবে হয়তো আর কেউ কখনও করেনি। ইজরায়েলের সেনাবাহিনী অসাধারণ কাজ করেছে। এই অপারেশন চালানোর পর সমস্ত মার্কিন বিমান আপাতত ইরানের আকাশ সীমার বাইরে থাকছে।  ইরান এবার যুদ্ধ শেষ করতে বাধ্য। আমেরিকার সেনা সফলভাবে হামলা চালিয়েছে। অন্য কোন দেশের সেনাবাহিনী এখনো পর্যন্ত এই ধরনের অভিযান চালাতে পারেনি বলে জানিয়েছেন ট্রাম্প।

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের