অশান্তির মেঘ ভারতীয় শিবিরে! খেলা চলাকালীনই গম্ভীরের সঙ্গে তীব্র বাদানুবাদে জড়ালেন বুমরাহ

শনিবার খেলা চলার সময়েই সাজঘরে একরাশ বিরক্তি নিয়ে গৌতম গম্ভীরের সঙ্গে কথা বলতে দেখা গেল বুমরাহ-কে। যা ঘিরে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শুরু হয়েছে ভারত-ইংল্যান্ডের পাঁচ সিরিজের টেস্ট ম্যাচ। তার মাঝেই ভারতীয় শিবিরে চরম অশান্তি। শনিবার খেলা চলার সময়েই সাজঘরে একরাশ বিরক্তি নিয়ে গৌতম গম্ভীরের সঙ্গে কথা বলতে দেখা গেল বুমরাহ-কে। যা ঘিরে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। তবে এ বিষয়ে ভারতীয় শিবির থেকে কিছু জানানো হয়নি।শনিবার বল হাতে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রায় একাই লড়াই করেছেন বুমরাহ। যদিও মহম্মদ সিরাজও ভাল বল করেছেন। কিন্তু তিনি উইকেট নিতে পারেননি। নিজেদের ঘরের মাটিতে ভাল খেলছে ইংল্যান্ড। তার মধ্যে মেঘলা আবহাওয়া।

তাই ইংরেজ ব্যাটারদের কেউই কাবু করতে পারেনি ভারত। কেবল বুমরাহই একার দাপটে ইংল্যান্ডের বিরুদ্ধে ৩ উইকেট নিয়েছে। অন্যদের সাহায্য না পাওয়ার জন্যেই কী বিরক্ত বুমরাহ? গতকাল ইংল্যান্ডের ইনিংসের ৪০ তম ওভারে সাজঘরে ফিরে গিয়েছিলেন বুমরাহ। সে সময়ে বলের দায়িত্বে ছিলেন শার্দূল। কিন্তু সকলের আকর্ষণ ছিল সাজঘরের দিকে। কারণ গম্ভীর ও বুমরাহকে পাশাপাশি বসে কথা বলতে দেখা যায়, তখন খুবই বিরক্ত অবস্থায় দেখা যায় বুমরাহকে। খুবই উত্তেজিতভাবে কোচ গম্ভীরের সঙ্গে কথা বলতে দেখা যায় বুমরাহকে। বাইরে থেকে সেই বিষয়টাই আকর্ষণীয় মনে হয় সবার কাছে। খানিকটা তর্কাতর্কিও হয় তাঁদের মধ্যে।

মনে হচ্ছিল, কোচকে কিছু বোঝানোর চেষ্টা করছিলেন বুমরাহ। কারণ এদিনের ম্যাচে তিনি একাই লড়াই করেছিলেন। এরপরেই জল্পনা শুরু হয়েছে যে, তবে কী বুমরাহ দলের বোলিং এবং ফিল্ডিং নিয়ে কোচের কাছে রাগারাগি করছিলেন? যদিও জানা যায়নি, ঠিক কী ঘটেছিল। তবে কোচ গম্ভীরের সঙ্গে ক্রিকেটারদের তর্কাতর্কির ঘটনা এই প্রথম নয়। এর আগে অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে গম্ভীরের উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। এ বার কোচের সঙ্গে তর্কে জড়ালেন বুমরাহ। বিষয়টি ম্যাচে প্রভাব ফেলবে না তো? এখন সেই চিন্তায় ভক্তরা।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার