সাঁতরাগাছিতে পুরনো শত্রুতার জেরে দিনেদুপুরে শুট আউট , আহত ১ যুবক

Share:

নিজস্ব প্রতিনিধি,সাঁতরাগাছি: রবিবার দিনেদুপুরে শুট আউট সাঁতরাগাছিতে।বাপন বেরা নামে এক যুবককে গুলি দুষ্কৃতীদের। পুরোনো শত্রুতার জেরেই গুলি বলে প্রাথমিক তদন্তে দাবি পুলিশের। বাইকে করে এসে গুলি চালায় দুষ্কৃতীরা। বাপনও মোটর সাইকেলে ছিল। সাঁতরাগাছি(Satragachi) ঝিল এলাকারা ঘটনা। তদন্তে সাঁতরাগাছি থানার(Satragachi P.S.) পুলিশ। সুরজিৎ নামে যুবকের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ। এলাকায় চাঞ্চল্যের ছায়া।প্রমোটিং ও ভেড়ি দখলকে কেন্দ্র করে দু’দলের মধ্যে দীর্ঘদিন মতো বিরোধ ছিল। তার জেরে এই শুট আউট বলে পুলিশ মনে করছে।

এদিকে,হাওড়া সিটি পুলিশ কমিশনারের অফিসের সামনে থেকে অপহরণ এবং পরে খুনের ঘটনায় গ্রেপ্তারের সংখ্যা বেড়ে দাঁড়ালো দুই। শনিবার রাতে বীরভূমের রামপুরহাট থেকে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা একজনকে গ্রেফতার করে। ধৃত যুবকের নাম রাজকুমার সাউ। পেশায় গাড়ির চালক রাজকুমার গোলাবাড়ি থানার পিলখানা এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে খবর , অপহরণের পর হাওড়া থেকে বীরভূমে এই চালক গাড়ি চালিয়ে নিয়ে যায়।গত বৃহস্পতিবার হাওড়া সিটি পুলিশের অফিসের কাছে একটি বেকারি প্রোডাক্ট গোডাউন এর একাউন্টেন্ট অনিমেষ মিত্র(Animesh Mitra) যখন দেড় লক্ষ টাকা ব্যাগে নিয়ে ফকিরবাজার এলাকার একটি ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন সেই সময় দুই বাইকরোহী তাকে অপহরণ করে। তারপর তাকে বাইকে বসিয়ে নিয়ে ফরশোর রোড, কাজীপাড়া হয়ে সাঁতরাগাছি নিয়ে যায়।

কোনা মোড়ের পরে বাইকের বদলে গাড়িতে তুলে তাকে বীরভূমের বোলপুরে(Boalpur) নিয়ে যায়। সেখানেই গলায় লাল কাপড়ের ফাঁস জড়িয়ে শ্বাসরোধ করে খুন করে। এই ঘটনার তদন্তে নামে হাওড়া থানা এবং হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা। এর আগে অভিষেক সোনকার নামে গোলাবাড়ি থানার এলাকার এক যুবককে গ্রেফতার করে পুলিশ। জানা গেছে ,অভিষেক ঘটনার আগে বাইক নিয়ে নিত্যধন মুখার্জির রোডে বেশ কয়েকবার রেইকি করেছিল। পুলিশ বাইকের নম্বর ধরে তাকে গ্রেফতার করে। তাকে জিজ্ঞাসাবাদ করে রাজকুমারের সন্ধান পায়। শনিবার রাতে রামপুরহাট থেকে রাজকুমারকে(Rajkumar) গ্রেফতার করে পুলিশ। ধৃতকে রবিবার হাওড়া আদালতে পেশ করা হয় এবং পুলিশি হেফাজতের জন্য আবেদন করা হয়। তার বিরুদ্ধে অপহরণ, বেআইনিভাবে আটকে রাখা এবং খুনের মামলা শুরু করেছে পুলিশ। এই ঘটনায় পুলিশ জানিয়েছে আরো কয়েকজন সরাসরি যুক্ত আছে। তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য