দলিতদের নিয়ে বেফাঁস মন্তব্যে বিপাকে দেবেরাকোন্ডা, SC/ST আইনে মামলা দায়ের

আদিবাসীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য অভিনেতার বিরুদ্ধে আবারও SC/ST আইনে মামলা দায়ের করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: উপজাতি সংঘর্ষের সঙ্গে কাশ্মীরের পহেলগাঁও সন্ত্রাসী হামলার তুলনা করে আইনী বিপাকে পড়েছেন তেলেগু সুপারস্টার বিজয় দেবরাকোন্ডা। গত ২৬ এপ্রিল হায়দরাবাদে আয়োজিত ‘রেট্রো’ ‘প্রি-রিলিজ’ ইভেন্টে বক্তব্য রাখতে গিয়ে আদিবাসী সম্প্রদায় নিয়ে একটি বেফাঁস মন্তব্যটি করে ফেলেছিলেন বিজয়। সেই ভিডিও ভাইরাল হতেই বিপাকে পড়েন অভিনেতা। অনুষ্ঠানে বিজয় দেবেরাকোন্ডা কাশ্মীরের পহেলগাঁও বৈসরণে সন্ত্রাসী হামলার ঘটনা প্রসঙ্গে বলেছিলেন, “কাশ্মীরে যা ঘটছে তার সমাধান হল সন্ত্রাসীদের শিক্ষিত করে তোলা। তাঁদের মনে করিয়ে দেওয়া উচিত যে, কাশ্মীর ভারতের, এবং কাশ্মীরিরা আমাদের। ভারতের পাকিস্তানকে আক্রমণ করার দরকার নেই। কারণ পাকিস্তানিরা নিজেরাই তাদের সরকারের দ্বারা বিরক্ত। যদি এটি চলতে থাকে তবে তাঁরা আবারও ৫০০ বছর আগে আদিবাসীদের মতো আচরণ করবে। সাধারণ জ্ঞান ছাড়াই লড়াই করবে।”

আদিবাসীদের নিয়ে এমন অসম্মানজনক মন্তব্য করার অপরাধে বিজয় দেবেরকোন্ডার বিরুদ্ধে তফসিলি জাতি ও উপজাতি আইনের অধীনে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল। যদিও বিষয়টি বিতর্কের পর্যায়ে যেতেই ক্ষমা চেয়ে নেন বিজয়। তবুও যেন বিতর্ক থামার নয়। রবিবার (২২ জুন) পুলিশ জানিয়েছে, আদিবাসীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য অভিনেতার বিরুদ্ধে আবারও SC/ST আইনে মামলা দায়ের করা হয়েছে। জয়েন্ট অ্যাকশন কমিটির অফ ট্রাইবাল কমিউনিটির রাজ্য সভাপতি নায়কের বিরুদ্ধে সাইবারাবাদের রায়দুর্গাম থানায় মামলাটি দায়ের করেছেন। পুলিশের মতে, বিজয় ২২ এপ্রিলের পহেলগাঁও সন্ত্রাসী হামলাকে ৫০০ বছর আগের উপজাতি যুদ্ধের সঙ্গে তুলনা করেছেন। অভিনেতা এপ্রিলে মন্তব্য করেছিলেন। কিন্তু তাঁর বিরুদ্ধে ১৭ জুন SC/ST আইনে মামলা দায়ের করা হয়েছে। দেবেরকোন্ডার মন্তব্য আদিবাসী সম্প্রদায়ের কাছে অসম্মানের। ফলস্বরূপ, অভিযোগকারী অভিনেতার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছেন।

 

যদিও বিজয় ক্ষমা চেয়ে বলেছিলেন যে, “আমার নজরে এসেছে যে ‘রেট্রো’ অডিও লঞ্চ ইভেন্টের সময় আমার একটি মন্তব্য জনসাধারণের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে। তবে আমি স্পষ্ট করে বলতে চাই যে, কোনও সম্প্রদায়কে, বিশেষ করে আমাদের তফসিলি উপজাতিদের, যাদের আমি গভীরভাবে সম্মান করি এবং আমাদের দেশের একটি অবিচ্ছেদ্য অংশ বলে মনে করি, তাঁদের আঘাত করার বা লক্ষ্যবস্তু করার কোনও উদ্দেশ্য ছিল না আমার। ভারত এক, এর জনগণ এক। আমাদের দেশ ঐক্যবদ্ধ থাকার প্রতীক। সেই দেশেই আমি ভারতীয়দের যে কোনও গোষ্ঠীর সঙ্গে বৈষম্য করব, আমার শিক্ষার বাইরে। “ট্রাইব” শব্দটি আমি ঐতিহাসিক, অভিধানিক অর্থে ব্যবহার করেছিলাম, যা শতাব্দী আগে বিশ্বব্যাপী মানব সমাজ উপজাতি এবং গোষ্ঠীতে সংগঠিত ছিল, প্রায়শই সংঘর্ষে লিপ্ত ছিল, এবং তফসিলি উপজাতি শ্রেণীবিভাগের উল্লেখ ছিল না, যা ঔপনিবেশিক এবং ঔপনিবেশিক-উত্তর ভারতে প্রবর্তিত হয়েছিল।” কাজের ক্ষেত্রে, বিজয়কে পরবর্তীতে কিংডম ছবিতে দেখা যাবে। ছবিটি, যা ৩০ মে মুক্তি পাওয়ার কথা ছিল, কিন্তু বিলম্বের পর এখন ৪ জুলাই প্রেক্ষাগৃহে আসবে।

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক