‘যাও গিয়ে জুতো সেলাই করো’, পাইলটকে জাতিবিদ্বেষী মন্তব্যে অভিযুক্ত ইন্ডিগোর তিন কর্তা

Share:

নিজস্ব প্রতিনিধি : শিক্ষানবিশ পাইলটের সঙ্গে বৈষম্যমূলক আচরণের অভিযোগ ইন্ডিগোর আধিকারিকদের বিরুদ্ধে। যদিও এই অভিযোগ ভিত্তিহীন বলে জানিয়েছে ইন্ডিগো। ওই পাইলটকে অপমান করতে জাতি বৈষম্যমূলক মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ।

জানা গিয়েছে, ট্রেনি হিসেবে কাজ করছিলেন ওই পাইলট। সোমবার আচমকাই তাঁকে সংস্থার ৩ আধিকারিক প্লেন ওড়ানোর যোগ্যতা নেই বলে কটাক্ষ করেন। তার থেকে জুতো সেলাই করতে পারেন বলে অভিযোগ উঠেছে। অভিযোগকারীর অভিযোগ, কাজের জায়গায় তাঁকে অসম্মান করা হয়।   তফসিলি জাতিভুক্ত বছর ৩৫-র ওই শিক্ষানবিশ পাইলট ইতিমধ্যে পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন।

ওই ৩ আধিকারিকের বিরুদ্ধে প্রথামে বেঙ্গালুরুর একটি থানায় অভিযোগ দায়ের করেন তিনি। সেখানে অভিযুক্তদের বিরুদ্ধে ‘জ়িরো এফআইআর’ রুজু করে পুলিশ। পরে মামলাটি গুরুগ্রাম পুলিশের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। ইন্ডিগোর সদর দফতর এই শহরেই।

অভিযোগ, গত এপ্রিলে গুরুগ্রামে সংস্থার দফতরে একটি বৈঠকে শিক্ষানবিশ পাইলটকে বলা হয়, তুমি বিমান ওড়ানোর যোগ্য নও। ফিরে গিয়ে চপ্পল সেলাই কর। নিরাপত্তারক্ষী হওয়ারও যোগ্যতা নেই। তাঁকে কাজ ছাড়তে বাধ্য করতেই এই ধরনের অপমান করা হয়েছে। অভিযোগকারীর দাবি, ঘটনার পরে প্রথমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিষয়টি জানিয়েছিলেন। কিন্তু সংস্থার পক্ষ থেকে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। এরপরেই বাধ্য হয়ে থানায় অভিযোগ দায়ের করেন।

তবে অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছে উড়ান সংস্থা ইন্ডিগো। সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, কোনও ধরনের বৈষম্য, হয়রানি এবং পক্ষপাতিত্বকে ইন্ডিগো বরদাস্ত করে না। কাজের জায়গায় প্রত্যেকের সম্মান রক্ষা করা হয়।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে