জাঙ্গিপাড়ায় দীর্ঘ ৭ ঘন্টার চেষ্টায় গভীর নলকূপ থেকে কঙ্কাল সার দেহ উদ্ধার পুলিশের

Share:

নিজস্ব প্রতিনিধি ,জাঙ্গিপাড়া: দীর্ঘ সাত ঘন্টার চেষ্টায় গভীর নলকূপ থেকে কঙ্কাল সার দেহ উদ্ধার করল পুলিশ।বিবাহ বহির্ভুত সম্পর্ক বজায় রাখতে স্বামীকে খুন করে গভীর নলকূপে দেহ লোপাটের অভিযোগে রবিবার সকালে স্ত্রী সহ চার জনকে গ্রেফতার করে জাঙ্গিপাড়া থানার(Jangipara P.S.) পুলিশ।রবিবার ধৃতদের পুলিশি হেফাজতে চেয়ে শ্রীরামপুর আদালতে(Sreerampore Court) পাঠায় পুলিশ।অভিযুক্ত দের চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালত।রবিবার বিকাল সাড়ে পাঁচটা নাগাদ অভিযুক্ত দের নিয়ে ঘটনা স্থলে গিয়ে গভীর নলকূপ থেকে প্রায় সাত ঘন্টার চেষ্টার পর গভীর রাতে স্বামীর কঙ্কাল সার মৃতদেহ উদ্ধার করে জাঙ্গিপাড়া থানার পুলিশ।উল্লেখ্য, মাস দেড়েক আগে নিখোঁজ হয় চন্ডিতলা থানার মশাট এলাকার বাসিন্দা রবীন রুইদাস(Rabin Rui Das)।

বেশ কিছুদিন ধরে জাঙ্গিপাড়ার কানাইপুরে শ্বশুর বাড়িতে বসবাস করছিলেন রবিনবাবু । দেড় মাস আগে শ্বশুর বাড়ি থেকেই নিখোঁজ হন রবিন রুইদাস।নিখোঁজের অভিযোগ হয় জাঙ্গিপাড়া থানায়। পুলিশ ঘটনার তদন্তে নেমে জানাতে পারে রবিন কে খুন করা হয়েছে। খুনের সাথে যুক্ত তার স্ত্রী অপর্ণা রুইদাস।পুলিশি তদন্তে উঠে আসে খুনের পর দেহ লোপাটের তথ্য।কানাইপুর এলাকার কৃষি জমিতে সেচের জন্য বসানো আছে গভীর নলকূপ।

সেই নলকূপের গর্তে দেহ ফেলে লোপাট করা হয়েছে বলে স্বীকার করে নেয় অপর্ণা রুইদাস।মৃত রবিন রুইদাসের পরিবারের দাবি ,অপর্ণার একাধিক পুরুষের সাথে বিবাহ বহির্ভুত সম্পর্ক ছিল।সেই নিয়ে অশান্তি লেগেই থাকতো।অবৈধ সম্পর্ক বজায় রাখতেই স্বামী রবিনকে খুন করে গভীর নলকূপে ফেলে দেয় অপর্ণা(Aparna)।মৃত রবিন রুইদাসের পরিবারের তরফে অপর্ণার একাধিক পুরুষের সাথে বিবাহ বহির্ভূত সম্পর্ক সম্মন্ধে পুলিশকে জানানো হয়েছে বলে জানিয়েছে তার পরিবার। এরপরই তদন্তে নেমে রবিবার দীর্ঘ প্রচেষ্টায় তার স্ত্রীর উপস্থিতিতেই স্বামীর মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয় জাঙ্গিপাড়া থানার পুলিশ।

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

গ্যাস-অম্বল ভেবে এড়িয়ে যাচ্ছেন! জানুন ডিম্বাশয় ক্যানসারের ৭টি লক্ষণ

সিংহ রাশিতে মঙ্গল-কেতুর অশুভ সংযোগ,বিপদ বাড়বে এই ৩ রাশির

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন

একাধিকবার ডেকেও মেলেনি সাড়া! মায়ের মৃতদেহের পাশে বসে সারারাত কাঁদল ৩ বছরের শিশু

অভিষেকের নিরাপত্তা সংক্রান্ত মামলায় রাজ্যকে তীব্র ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে গড়িয়ে পড়ল গাড়ি, নিহত কমপক্ষে ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

স্বাদে অতুলনীয়! দুপুরের ভোজে বানিয়ে নিন নিরামিষ দই বেগুন

প্লাস্টিকের বদলে ভুট্টার দানা দিয়ে তৈরি হবে ব্যাগ, অভিনব উদ্যোগ পুরমন্ত্রীর

পুলিশের গতিবিধি আগাম জানিয়ে দিতেন বিধায়ককে, পরেশকাণ্ডে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার