যুদ্ধের আবহে দুবাই বিমানবন্দরে বিভীষিকাময় রাত কাটিয়ে মুম্বই ফিরলেন ‘ছাভা’ অভিনেতা

যুদ্ধের আবহে দুবাই বিমানবন্দরে বিভীষিকাময় রাত কাটিয়ে অবশেষে মুম্বই ফিরলেন 'ছাভা' অভিনেতা বিনীত কুমার সিংহ।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ যুদ্ধের আবহে দুবাই বিমানবন্দরে বিভীষিকাময় রাত কাটিয়ে অবশেষে মুম্বই ফিরলেন ‘ছাভা’ অভিনেতা বিনীত কুমার সিংহ। ইরান-ইজরায়েলের পাল্টাপাল্টি সংঘর্ষে উত্তপ্ত গোটা মধ্যপ্রাচ্য। উভয় দেশই পরস্পরকে বিনাশ করতে একেবারে উঠেপড়ে লেগেছে। এমন পরিস্থিতিতে সোমবার কাতারে অবস্থিত আমেরিকার আল-উদেইদ বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। তবে এতে হতাহতের ঘটনা না ঘটলেও মধ্যপ্রাচ্য জুড়ে চরম অনিশ্চয়তা দেখা যায়। এরপরেই কাতার, কুয়েত ও বাহরাইন নিজেদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে। যুদ্ধের এই আবহে দীর্ঘক্ষণ দুবাই বিমানবন্দরে আটকে থাকার পর অবশেষে মঙ্গলবার (২৪ জুন) ভোরে মুম্বই ফিরে এসেছেন ‘সুপারবয়স অফ মালেগাঁও’, ‘মুক্কাবাজ’-এর মতো ছবিতে অভিনয়ের জন্য পরিচিত বিনীত কুমার সিংহ। তিনি আজ ভোর ৩ টে ৪৫ মিনিট নাগাদ মুম্বই বিমান বন্দরে অবতরণ করেছেন। শনিবার (২১ জুন) ইরানের উপর আমেরিকা-ইজরায়েল যৌথভাবে হামলা চালানোর পর বন্ধ করে দেওয়া হয়েছে মধ্যপ্রাচ্যের আকাশসীমা। সেই সময়ে বিমানে ভ্রমণকারী অনেক যাত্রীর মধ্যে বিনীতও ছিলেন। অভিনেতা সোমবার রাতে ইন্সটাগ্রামে দুবাই থেকে একটি আপডেট শেয়ার করেছিলেন।

যেখানে তিনি জানিয়েছিলেন, “আমি দুবাই বিমানবন্দরে আছি। দুবাই সময় রাত ৯:২৩। অভিবাসন সম্পন্ন হয়েছে। আমার ফ্লাইটের জন্য গেটে অপেক্ষা করছি। ফ্লাইট কখন ছাড়বে জানা নেই। রাত ১০:০০ টার দিকে আমরা কিছুই বুঝতে পারিনি। যদিও আমার ফ্লাইট দুবাই সময় রাত ৯:৪০ টায় ছাড়ার কথা ছিল, কিন্তু পরিস্থিতি কিছুক্ষণের জন্য অস্পষ্ট হয়ে গিয়েছিল। তারপর আমরা খবর পেলাম যে বিমান ওঠানামা শুরু হয়েছে। বিমান উড্ডয়ন কিছুটা দেরিতে হলেও সবকিছু ঠিকঠাক ছিল। এমিরেটস এয়ারলাইন্স এবং দুবাই বিমানবন্দরের কর্মীরা সবাইকে সাহায্য করেছেন।” অভিনেতার এই স্টেটাস দেখেই উদ্বিগ্ন হয়ে পড়েন ভক্তরা। অবশেষে আজ ভোরে তিনি নিরাপদে মুম্বই বিমানবন্দরে পৌঁছেছেন। অভিনেতা ইনস্টাগ্রাম স্টোরিতে তার অনুসারীদের বিষয়টি জানিয়ে দিয়েছেন তিনি। বাড়িতে ফিরে আসতে পেরে স্বস্তি পেয়েছেন।

উল্লেখ্য, ইরাক ও কাতারে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়েছে। যা তাদের পারমাণবিক অবকাঠামোতে হামলার প্রতিক্রিয়াস্বরূপ ছিল। এই উত্তেজনার ফলে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং কাতার সহ বেশ কয়েকটি দেশ তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে, যার ফলে বাণিজ্যিক এবং যাত্রীবাহী উভয় ফ্লাইটই ক্ষতিগ্রস্ত হয়েছে। দুবাই, একটি প্রধান বৈশ্বিক ভ্রমণ কেন্দ্র, সেখানে ফ্লাইট বিলম্ব যাত্রীদের অনেক সমস্যায় ফেলে দিয়েছে। এমিরেটস এবং ফ্লাইদুবাই বাগদাদ, বসরা এবং তেহরান সহ ইরান এবং ইরাকের বেশ কয়েকটি শহরে ফ্লাইট স্থগিত করা হয়েছে। এমিরেটস নিশ্চিত করেছে যে এই স্থগিতাদেশ কমপক্ষে ৩০ জুন পর্যন্ত স্থায়ী হবে। দুবাই বিমানবন্দর একটি ভ্রমণ পরামর্শ জারি করেছে যাতে যাত্রীদের বিমানবন্দরে যাওয়ার আগে তাদের বিমান সংস্থা গুলির সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।

‘আমরা তো ডান্ডা-গুলিই খেলতে পারি না ‘, বৈভবকে সান্ত্বনা অমিতাভ বচ্চনের

পুরনো মামলায় গ্রেফতার টিটাগড় পুরসভার প্রাক্তন কাউন্সিলর

‘‌গুজবে কান দেবেন না’‌, অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী

তোলাবাজি সহ একাধিক অভিযোগে গ্রেফতার পঞ্চায়েত সদস্যার স্বামী, কোমরে দড়ি বেঁধে এলাকা ঘোরাল পুলিশ

আইপিএল জয়ের স্বপ্ন ভাঙতেই হাউমাউ করে কাঁদলেন বৈভব সূর্যবংশী, ভাইরাল ভিডিও

মাকে হারালেন দক্ষিণের সুপারস্টার অজিথ

২০০ কোটির গণ্ডি পেরিয়েও ধাক্কা! হঠাৎ কেন নবম দিনে কমল ‘দৃশ্যম ৩’-র আয়?

‘এই সরকারকে কোনও দল নিয়ন্ত্রণ করবে না,’ স্পষ্ট বার্তা শমীকের

‘‌রোগী রেফারে জিরো টলারেন্স নীতি’‌, ক্যানসার টিকাকরণ কর্মসূচিতে এসে বার্তা মুখ্যমন্ত্রীর

বৃষ্টির প্রভাবে নেমেছে পারদ, সপ্তাহান্তে কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

শুভমনের সেঞ্চুরিতে ভাঙল রাজস্থানের স্বপ্ন, ফাইনালে আরসিবির প্রতিপক্ষ গুজরাত

ব্যক্তিগত হেলিকপ্টারে এসে দলে যোগ দিলেও অনুশীলনে নামলেন না নেইমার

তৃণমূল ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে সোনার খনি! পুলিশের তল্লাশিতে উদ্ধার লক্ষাধিক টাকা

ভাঙড়ে নজর দিতে বিভিন্ন থানায় ৬৭ অফিসার, শান্তনু-ঘনিষ্ঠদেরও বদলি করল লালবাজার