উধাও আমির ম্যাজিক! বক্সঅফিসে ‘সিতারে জমিন পর’ ছবির ভরাডুবি, ৪ দিনে কত আয় হল?

চার দিনে 'সিতারে জমিন পর'-এর মোট নেট সংগ্রহ হয়েছে ৬৫ কোটি টাকা। 'সিতারে জমিন পর'-এর জন্য আমির একটি বিশেষ মুক্তির কৌশল গ্রহণ করেছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ৩ বছর পর ফিরেও প্রেক্ষাগৃহে যাদু দেখাতে ব্যার্থ বলিউডের মিস্টার পারফেক্টশনিস্ট আমির খান। মুক্তির ৪ দিনে মাত্র ৬৫ কোটি আয় করেছে ‘সিতারে জমিন পার’। অথচ সুপারস্টারের এই বক্সঅফিসে মুখ থুবড়ে পড়ল ‘সিতারা জমিন পর’, ৪ দিনে ৮০ কোটিও ছুঁতে পারল না আমিরের ছবি। অথচ ছবিটি নিয়ে দর্শকদের ব্যাপক আশা ছিল। কিন্তু দর্শকদের প্রত্যাশা পূরণ করতে ব্যার্থ হয়েছে ‘সিতারে জমিন পার’। শুরুর দিকে সমালোচকরা ছবির ভালই প্রশংসা করলেও বক্সঅফিসে তেমন আশানুরূপ ফল করতে পারেনি এই ছবি। যদিও প্রথম সপ্তাহান্তে, ছবিটির জন্যে প্রেক্ষাগৃহে বিশাল ভিড় জমেছিল। প্রথম সপ্তাহান্তে ছবিটির আয় সবাইকে অবাক করে দিয়েছিল। কিন্তু ছবিটির এই দুর্দান্ত ধারা কতদিন বক্স অফিসে টিকে থাকবে তা এ সমাপ্তের আয়ের উপর নির্ভর করবে। শুক্রবার মুক্তির দিন ছবিটি ১১.৭০ কোটি টাকা আয় করেছিল। পরের দুই দিনে, ছবিটির আয় বেড়েছে। রবিবারের কালেকশন শুক্রবারের তুলনায় আড়াই গুণেরও বেশি। রবিবার, ছবিটি বক্স অফিসে ২৬.৭০ কোটি টাকা আয় করেছে। তবে আমির খানের ছবি কেশরি ২-এর রেকর্ড ভেঙে দিয়েছে।

তবে সোমবার সকালের শোতে ছবির গতি একটু ধীর গতিতে চলছিল, কিন্তু সন্ধ্যার শোতে দর্শকদের ভিড় চোখে পড়ার মতো ছিল। ট্রেড রিপোর্ট অনুসারে, চতুর্থ দিন অর্থাৎ সোমবার ছবিটি বক্স অফিসে প্রায় ৮ কোটি টাকা আয় করেছে। যা আমিরের মতো সুপারস্টারের ছবির জন্যে অস্বাভাবিক। চার দিনে ‘সিতারে জমিন পর’-এর মোট নেট সংগ্রহ হয়েছে ৬৫ কোটি টাকা। ‘সিতারে জমিন পর’-এর জন্য আমির একটি বিশেষ মুক্তির কৌশল গ্রহণ করেছিলেন। তিনি বলেছিলেন, তাঁর ছবিটি শুধুমাত্র প্রেক্ষাগৃহে মুক্তি পাবে, OTT-তে নয়। আমিরের এই কৌশলের কারণে, ‘সিতারে জমিন পার’ লাভজনক চুক্তি হবে কিনা তা নিয়ে সন্দেহ ছিল।

প্রতিবেদন অনুসারে, আমিরের এই ছবিটির বাজেট প্রায় ৮০ কোটি টাকা ছিল। যেখানে মাত্র ৪ দিনে ‘সিতারে জমিন পার’ বক্স অফিস থেকে প্রায় ৬৫ ​​কোটি টাকা আয় করেছে। ছবিটি বৃহস্পতিবার এক সপ্তাহ পূর্ণ করবে, যার অর্থ এখনও তিনটি পূর্ণ দিন বাকি। এই তিন দিনে সিতারে জমিন পার কমপক্ষে ২০ কোটি টাকা আয় করবে বলে আশা করা হচ্ছে। এইভাবে ছবিটি এক সপ্তাহে প্রায় ৮৫ কোটি টাকা আয় করবে। এর অর্থ হল সিতারে জমিন পার-এর বাজেট কেবল বক্স অফিস কালেকশন থেকেই আদায় করা হবে। দ্বিতীয় সপ্তাহান্তের পর আমিরের ছবিটি ১০০ কোটি টাকার বক্স অফিসের মাইলফলক অতিক্রম করতে পারে।

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

হোটেলে খাবার না মেলায় অগত্যা রাস্তার ধারে পড়ে থাকা মৃত কুকুরের মাংস খেলেন যুবক! চাঞ্চল্য ওড়িশায়

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

রবিতে গঙ্গার ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ছটপুজোতেও

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক