বেহাল রাস্তা মেরামতের দাবিতে হরিশচন্দ্রপুরে ৩ টিস্কুলে তালা ঝুলিয়ে পথ অবরোধ গ্রামবাসীদের

Share:

নিজস্ব প্রতিনিধি,হরিশ্চন্দ্রপুর: বেহাল রাস্তা মেরামতের দাবিতে গ্রামবাসীরা পথে নেমে রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করল।এমনকি এলাকার প্রাথমিক মাধ্যমিক উচ্চমাধ্যমিক এবং হাই মাদ্রাসা সহ একাধিক স্কুলের গেটে ঝুলিয়ে দিল তালা।ছাত্র থেকে শিক্ষক কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না স্কুলের ভেতরে।স্কুলের দরজার বাইরে ঠায় দাঁড়িয়ে রইলেন ছাত্র-ছাত্রী এবং শিক্ষক শিক্ষিকারা।মঙ্গলবার মালদহের হরিশ্চন্দ্রপুর(Harischandrapur) ২ নম্বর ব্লকের মালিয়োর এক গ্রাম পঞ্চায়েতের মিটনা এলাকার ঘটনা।পথ অবরোধের চরম সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা।

স্থানীয় গ্রামবাসীদের অভিযোগ দীর্ঘ কয়েক বছর ধরে প্রধানমন্ত্রী সড়ক যোজনায় নির্মিত হওয়া হরিশ্চন্দ্রপুর রেল স্টেশন থেকে মথুরাপুর পর্যন্ত রাস্তাটি বেহাল হয়ে পড়েছে।এই নিয়ে বারবার ভোটের আগে প্রতিশ্রুতি পাওয়া গেল প্রকৃতপক্ষে কোন সমাধান হচ্ছে না।টুকরো ইট দিয়ে রাস্তা ভরাট করে কাজ চালিয়ে দিচ্ছে প্রশাসন।এলাকার বিধায়ক তথা মন্ত্রীকে এই নিয়ে একাধিকবার দাবি জানিয়ে সমস্যার সমাধান হয়নি বলে অভিযোগ গ্রামবাসীর।রাস্তা খারাপের জন্য হামেশাই ঘটছে দুর্ঘটনা।তাই মঙ্গলবার বাধ্য হয়ে এই রাস্তা মেরামত এর দাবিতে পথ অবরোধ করলেন গ্রামবাসীরা।

পাশাপাশি এলাকার মীটনা প্রাথমিক, মীটনা হাই স্কুল, সোলেমানিয়া হাই মাদ্রাসা, এবং মিটনা হাই মাদ্রাসা সহ চারটি স্কুলেও তালা বন্ধ করে দিলেন তারা।স্কুলের টাইম পেরিয়ে গেলেও ছাত্র-ছাত্রীর শিক্ষকরা ঠায় দাঁড়িয়ে রয়েছেন রাস্তার উপরেই।খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসলে পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। যতক্ষণ পর্যন্ত ঘটনাস্থলে বিডিও(BDO) না আসেন তারা পথ অবরোধ তুলবেন না বলে জানিয়েছেন গ্রামবাসীরা। ফলে অবরুদ্ধ হয়ে পড়ে রয়েছে ওই এলাকার গুরুত্বপূর্ণ রাস্তাটি।

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!