Loading live market data...
Loading active stocks...
Connecting...

‘অবতার’-এর প্রস্তাব পেয়েছিলেন গোবিন্দা, শুনেই হেসে ফেললেন সুনীতা, কিন্তু কেন?

৪০ বছর হয়ে গেল গোবিন্দার সঙ্গে। কিন্তু কবে তিনি এই প্রস্তাব পেয়েছিলেন তা আমার জানা নেই। তবে আমি মিথ্যা বলব না, আমি গসিপ করব না, আমি কাউকে সমর্থন করব না

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্বখ্যাত পরিচালক জেমস ক্যামেরনের ‘অবতার’ ছবির প্রস্তাব পেয়েছিলেন বলিউডের ‘হিরো নং ওয়ান’। বিষয়টি বহু বছর আগে, একটি সাক্ষাৎকারে নিজেই জানিয়েছিলেন গোবিন্দা। বলেছিলেন, ক্যামেরনের ‘অবতার’ ছবির প্রস্তাব দেওয়া হয়েছিল তাঁকে, কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেছিলেন। কারণ ছবিটি তৈরি করতে সাত বছর সময় লাগবে। তাঁর পক্ষে এতদিন সময় দেওয়া সম্ভব নয়। পাশাপাশি তিনি গায়ে রঙ লাগাতেও প্রস্তুত নয়। সেই কারণেই তিনি ছবিটির প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন। যদিও অভিনেতার এই দাবিতে হাসির রব উঠেছিল নেটপাড়ায়। অনেকেই দাবি করেছিলেন যে, অভিনেতা মিথ্যে কথা বলছেন। কিন্তু সম্প্রতি অভিনেতার স্ত্রী সুনীতা আহুজাও একই কথা বললেন।

উরফি জাভেদের সঙ্গে সাক্ষাৎকারে গোবিন্দার স্ত্রী জানিয়েছেন যে, সত্যই গোবিন্দাকে “অবতার” ছবির প্রস্তাব দেওয়া হয়েছিল। এরপর উরফি যখন সুনীতাকে জিজ্ঞাসা করেন যে, গোবিন্দা কী আর কোনও শো করবেন না। তখন সুনীতা বলেন, “গোবিন্দ এখন যদি একটি ছবি করেন সেটাই যথেষ্ট হবে। আমরা অপেক্ষা করছি কখন তিনি একটি ছবি করবেন।” এরপর গোবিন্দাকে অবতারের প্রস্তাব দেওয়া হয়েছিল কিনা সে বিষয়ে সুনিতা বলেন, “হ্যাঁ এসেছিল এমন প্রস্তাব। কিন্তু অফার কবে এসেছিল তা আমি জানি না। ৪০ বছর হয়ে গেল গোবিন্দার সঙ্গে। কিন্তু কবে তিনি এই প্রস্তাব পেয়েছিলেন তা আমার জানা নেই। তবে আমি মিথ্যা বলব না, আমি গসিপ করব না, আমি কাউকে সমর্থন করব না।”

এরপর গোবিন্দা কেন সিনেমা করছেন না, তা নিয়ে সুনীতা আহুজা বলেন, ‘আসলে সে ভালো বিষয় পাচ্ছে না বলে সিনেমা করছেন না বা আমি জানি না সে কী ভাবছে।” গত কয়েক বছর ধরে গোবিন্দ বড় পর্দা থেকে দূরে রয়েছেন। গত বছর, যখন তিনি দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শোতে এসেছিলেন, তখন তিনি বলেছিলেন যে তিনি তিনটি ছবিতে কাজ করছেন। এর আগে সুনীতা একটি সাক্ষাৎকারে অভিনেতার সিনেমা না করার বিষয়েও কথা বলেছিলেন।

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের

‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর