‘দাদা’র বায়োপিকে রাজকুমার রাও, নিজের চরিত্রে পর্দার অভিনেতাকে পেয়ে কতটা খুশি সৌরভ?

যদিও সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ের ভূমিকায় কে অভিনয় করবেন, তাও অনিশ্চিত। কিন্তু রাজকুমার রাওকে নিজের চরিত্রে মনোনীত করে কতটা খুশি সৌরভ গঙ্গোপাধ্যায়

Share:

নিজস্ব প্রতিনিধি: বেশ কয়েক বছর ধরে আলোচনায় রয়েছে ‘মহারাজ’ সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক। ছবির চিত্রনাট্যের কাজ শেষ হলেও দাদার ভূমিকায় কে অভিনয় করবে ন তা নিশ্চিত করা যাচ্ছিল না। শোনা গিয়েছিল, প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের ভূমিকায় অভিনয়ের জন্যে একাধিক বলিউড অভিনেতাকে প্রস্তাব দেওয়া হয়েছিল। যাঁদের মধ্যে ছিলেন আয়ুষ্মান খুরানা, রণবীর কাপুর, হৃতিক রোশন। কিন্তু কেউই দক্ষ ক্রিকেটারের ভূমিকায় অভিনয় করতে রাজি হননি। শেষমেশ স্বনামধন্য প্রতিভাবান অভিনেতা রাজকুমার রাওকে দাদার চরিত্রে বেছে নেওয়া হয়েছে। বিষয়টি নিজের বিবাহবার্ষিকীতে জানিয়েছিলেন সৌরভ নিজেই। যদিও সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ের ভূমিকায় কে অভিনয় করবেন, তাও অনিশ্চিত। কিন্তু রাজকুমার রাওকে নিজের চরিত্রে মনোনীত করে কতটা খুশি সৌরভ গঙ্গোপাধ্যায়?

২০১৯ সালে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের ঘোষণা হয়েছিল। কিন্তু অভিনেতার অভাবে এখনও কাজ শুরু হয়নি। জানা গিয়েছিল, ছবি হবেই না। এ নিয়ে মাঝে মধ্যেই মুম্বইয়ে চিত্রনাট্যের জন্যে দৌড়াতেন সৌরভ গঙ্গোপাধ্যায়। পরিচালক বিক্রম মোতওয়ান এবং লভ রঞ্জনের প্রযোজনায় তৈরি হতে চলেছে সৌরভের জীবনীচিত্র। তাঁদের সঙ্গে গত দু’বছরে নানা সময়ে নানাভাবে আলোচনা করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। কিন্তু সৌরভের চরিত্রে রণবীরকেই দেখতে চেয়েছিলেন দাদার অনুরাগআরা। তবে সেটা সম্ভব হচ্ছে না। কারণ সৌরভের হার-না-মানা লড়াই তেমনভাবে পর্দায় ফুটিয়ে তুলতে পারবেন না রণবীর। কারন সৌরভ মানেই আপামর বাঙালির ইমোশন। তাই বাংলাকেও পর্দায় ভালমত রাখতে হবে।

সৌরভ শুধুমাত্র ক্রিকেটের গণ্ডিতে সীমাবদ্ধ নন। তিনি দেশের অন্যতম সেরা অধিনায়কও বটে। দীর্ঘ কেরিয়ারে সাফল্য ব্যর্থতা দুটোই দেখেছেন তিনি। ক্রিকেটের ২২ গজ থেকে ‘দাদাগিরি’, বিজ্ঞাপন অভিনয় সবক্ষেত্রেই তিনি সেরা। কয়েক বছর বিসিসিআইয়ের প্রেসিডেন্টপদও সামলেছেন তিনি। তাই দাদার কেরিয়ার পর্দায় জীবন্ত করে তুলবে তেমন কাউকেই চেয়েছিলেন সৌরভ। অবশেষে রাজকুমার রাওকেই তাঁর নিজের চরিত্রের জন্যে সেরা মনে হয়েছে। রাজকুমার প্রসঙ্গে সৌরভ আগেই জানিয়েছিলেন, তাঁর মনে হয় রাজকুমার রাও একেবারে সঠিক মানুষ। তবে শুটিংয়ের সময় তাঁকে সবরকমভাবে সাহায্য করবেন বলেও প্রতিশ্রুতি দিয়েছেন সৌরভ। আসন্ন জুলাই মাস থেকেই শুরু হবে ছবির শুটিং।

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

হোটেলে খাবার না মেলায় অগত্যা রাস্তার ধারে পড়ে থাকা মৃত কুকুরের মাংস খেলেন যুবক! চাঞ্চল্য ওড়িশায়

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

রবিতে গঙ্গার ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ছটপুজোতেও

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক