সেন্সর বোর্ডে মিলল ছাড়, কাটছাঁট ছাড়াই চলতি সপ্তাহে মুক্তি কাজল অভিনীত ‘মা’

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: মুক্তির আগে ‘সিতারে জমিন পর’, সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনের সমস্যার কারণে শিরোনামে এসেছিল। সিবিএফসি সিতারে জমিন পর’এ কিছু পরিবর্তন চেয়েছিল, কিন্তু আমির খান সেগুলি করতে রাজি হননি প্রথমে। পরে অবশ্য ছবিতে কিছু পরিবর্তন এনে তবেই মুক্তি পায় সিতারে জমিন পর।

এদিকে চলতি সপ্তাহে মুক্তি পাবে কাজল অভিনীত ‘মা’। একটি সংবাদ প্রতিবেদন অনুসারে ‘মা’ কোনও কাটছাঁট ছাড়াই সিবিএফসি দ্বারা পাস করা হয়েছে। মা মূলত হরর ছবি, তা সত্ত্বেও এটি UA সার্টিফিকেট পেয়েছে।

সূত্রের খবর,  “কিছু দৃশ্য অস্বস্তির জন্ম দিলেও সিবিএফসির পরীক্ষা কমিটি একটিও শট কাটেনি। তারা ছবিটিকে UA 16+ রেটিং দেওয়ার অনুমতিও দিয়েছে। এর অর্থ হল ১৮ বছরের কম বয়সী দর্শকরাও ‘মা’ দেখতে পারবে।”

সিবিএফসি নির্মাতাদের যেটা করতে বলেছে তা হল ডিসক্লেমারের সময় বাড়ানো, ‘কন্যাশিশু ও মানব বলিদান বিরোধী’ বিশদ বিবরণ যোগ করা এবং হিন্দিতে ছবির নাম উল্লেখ করা।

‘সিতারে জমিন পর’ সিনেমায় সিবিএফসি কিছু পরিবর্তনের জন্য অনুরোধ করেছিল। নির্মাতাদের ‘মাইকেল জ্যাকসন’ শব্দের পরিবর্তে ‘লাভবার্ডস’ এবং ‘বিজনেস ওম্যান’ শব্দের পরিবর্তে ‘বিজনেস পারসন’ শব্দ ব্যবহার করতে বলা হয়েছিল। এছাড়াও, ছবির শুরুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি উক্তি যুক্ত করা হয়েছিল।

কাজল অভিনীত ‘মা’ সিনেমাটি চলতি মাসের ২৭ তারিখ মুক্তি পাবে। মুক্তির আগে এই সিনেমার ট্রেলার বেশ ভাল সাড়া ফেলেছে। এখন বক্স অফিসে কেমন সাড়া ফেলবে সেটাই দেখার। তিন বছর পর বড় পর্দায় ফিরছেন কাজল, তাই তার ভক্তরা ‘মা’ নিয়ে দারুণ উত্তেজিত।

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

হোটেলে খাবার না মেলায় অগত্যা রাস্তার ধারে পড়ে থাকা মৃত কুকুরের মাংস খেলেন যুবক! চাঞ্চল্য ওড়িশায়

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

রবিতে গঙ্গার ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ছটপুজোতেও

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক