আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

নেই পহেলগাঁও হামলার কথা, এসসিও’র যৌথ বিবৃতিতে স্বাক্ষর করতে অস্বীকার রাজনাথের

নিজস্ব প্রতিনিধি, নয়া দিল্লি: ভারতের ‘প্রতিবেশী’ পাকিস্তানের দের প্রতি কঠোর বার্তা দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের বৈঠকে একটি যৌথ বিবৃতিতে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানিয়েছেন তিনি। রাজনাথের বক্তব্য, এতে ২৬ জন নিরীহ মানুষের বলির ঘটনা উল্লেখ করা হয়নি। পাশাপাশি সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের দৃঢ় অবস্থানের বিষয়েও কোনও বক্তব্য লিখিত হয়নি। নথিতে পহেলগাঁওয়ের কোনও উল্লেখ না করেই বালুচিস্তানের কথা উল্লেখ করা হয়েছে। এখানেই শেষ নয়, ভারতকে বালুচিস্তানে অস্থিরতা সৃষ্টির জন্য নীরবে অভিযুক্ত পর্যন্ত করা হয়েছে।

নথি থেকে পহেলগাঁওকে বাদ দেওয়া পাকিস্তানের নির্দেশেই করা হয়েছে বলে মনে করা হচ্ছে। কারণ তার সর্বকালের সেরা মিত্র চিন সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনে বর্তমানে সভাপতিত্ব করছে। ভারত বালুচিস্তানে জড়িত থাকার বিষয়ে পাকিস্তানের অভিযোগগুলিকে ধারাবাহিকভাবে উড়িয়ে দিয়েছে। পাশাপাপাশি বলেছে ইসলামাবাদের উচিত নিজের দেশের অভ্যন্তরে দৃষ্টি নিবন্ধ করা। ভারতের বিরুদ্ধে উদ্ভট অভিযোগ আনার পরিবর্তে সন্ত্রাসবাদকে সমর্থন করা বন্ধ করতে হবে পাকিস্তানকে।

রাজনাথ সিং বর্তমানে এসসিও প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকে যোগ দিতে চিনের কিংডাওতে রয়েছেন। আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা সম্পর্কিত বিষয়গুলি নিয়ে আলোচনা করার জন্য এই শীর্ষ সম্মেলনে রাশিয়া, পাকিস্তান এবং চিন সহ সদস্য দেশগুলি অংশগ্রহণ করছে। ২০০১ সালে প্রতিষ্ঠিত এসসিওর লক্ষ্য সহযোগিতার মাধ্যমে আঞ্চলিক স্থিতিশীলতা বৃদ্ধি করা। বর্তমানে এই ব্লকে ১০টি সদস্য রাষ্ট্র রয়েছে। সেগুলি হল – বেলারুশ, চিন, ভারত, ইরান, কাজাখস্তান, কিরগিজস্তান, পাকিস্তান, রাশিয়া, তাজিকিস্তান এবং উজবেকিস্তান।

শীর্ষ সম্মেলনে ভাষণ দিয়ে প্রতিরক্ষামন্ত্রী এসসিও সদস্যদের সম্মিলিত নিরাপত্তা ও সুরক্ষার জন্য সন্ত্রাসবাদ নির্মূল করার ক্ষেত্রে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, এই অঞ্চলের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল শান্তি, নিরাপত্তা, আস্থাহীনতা। মৌলবাদ, চরমপন্থা এবং সন্ত্রাসবাদ এই সমস্যার মূল কারণ।

“রাষ্ট্র বহির্ভূত শক্তি এবং সন্ত্রাসী গোষ্ঠীগুলির হাতে সন্ত্রাসবাদ এবং গণবিধ্বংসী অস্ত্রের বিস্তারের সঙ্গে শান্তি ও সমৃদ্ধির সহাবস্থান হয় না। এই চ্যালেঞ্জগুলি মোকাবেলা করার জন্য দৃঢ় পদক্ষেপ করা প্রয়োজন। যারা নিজেদের সংকীর্ণ এবং স্বার্থপর উদ্দেশ্যকে ফল দেওয়ার জন্য সন্ত্রাসবাদকে পৃষ্ঠপোষণ, লালন-পালন এবং ব্যবহার করে তাদের পরিণতি ভোগ করা অপরিহার্য। কিছু দেশ সীমান্ত সন্ত্রাসবাদকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে এবং সন্ত্রাসীদের আশ্রয় দেয়। এই ধরনের দ্বিমুখী নীতির কোনও স্থান থাকা উচিত নয়। এসসিও-এর এই জাতীয় দেশগুলির সমালোচনা করতে দ্বিধা করা উচিত নয়।” এইভাবেই কার্যত নাম না করে সন্ত্রাসের জন্মভূমি পাকিস্তানকে কটাক্ষ করেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী।

পহেলগাঁও সন্ত্রাসী হামলার কথা উল্লেখ করে তিনি বলেন, “পহেলগাঁও সন্ত্রাসী হামলার সময়, ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে পর্যটকদের গুলি করা হয়েছিল। জাতিসংঘ কর্তৃক চিহ্নিত সন্ত্রাসী গোষ্ঠী লস্কর-ই-তৈবা (এলইটি) -র একটি ছায়া সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট এই হামলার দায় স্বীকার করেছে। পহেলগাঁও হামলার ধাঁচ ভারতে লস্কর-ই-তৈবার পূর্ববর্তী সন্ত্রাসী হামলার সঙ্গে মিলে যায়। সন্ত্রাসবাদের প্রতি ভারতের জিরো টলারেন্স তার কর্মকাণ্ডের মাধ্যমে প্রমাণিত হয়েছে বিশ্বের কাছে।  সন্ত্রাসবাদের বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার অন্তর্ভুক্ত। আমরা দেখিয়েছি যে সন্ত্রাসবাদের কেন্দ্রস্থল আর নিরাপদ নয় এবং আমরা তাদের লক্ষ্যবস্তু করে ধ্বংস করতে দ্বিধা করব না।”

রাজনাথ সন্ত্রাসের অপরাধী, সংগঠক, অর্থায়নকারী এবং পৃষ্ঠপোষকদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার প্রয়োজনীয়তার উপর জোর দেন। তিনি সন্ত্রাসবাদের যে কোনও কার্যকলাপকে অপরাধমূলক এবং অযৌক্তিক বলে অভিহিত করেন। ভারতের প্রতিরক্ষামন্ত্রী এও স্পষ্ট বলেন যে, এসসিও সদস্যদের অবশ্যই উচিত নিন্দনীয় কাজের নিন্দা দ্ব্যর্থহীন ভাষায় জানানো।

রাজনাথ সিংয়ের যৌথ বিবৃতিতে স্বাক্ষর করতে অস্বীকৃত হওয়ার ঘটনা সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের কঠোর অবস্থানকে প্রতিফলিত করে। অপারেশন সিঁদুরের পর বিশ্বব্যাপী বার্তার সঙ্গে এই ঘটনা সঙ্গতিপূর্ণ। এর আগে সন্ত্রাসের বিরুদ্ধে নয়াদিল্লির অবস্থান এবং ভবিষ্যতে কীভাবে মোকাবেলা করার পরিকল্পনা রয়েছে তা তুলে ধরার জন্য আটটি প্রতিনিধিদল বিশ্বের বিভিন্ন দেশে পাঠানো হয়েছিল।

Published by:

Share Link:

More Releted News:

ইয়েমেন উপকূলে তেলভর্তি জাহাজ ছিনতাই করে সোমালিয়ায় নিয়ে গেল জলদস্যুরা

বাড়ির শৌচালয় থেকে বিচারকের ঝুলন্ত দেহ উদ্ধার, ভয়ঙ্কর ঘটনা দিল্লিতে

ছত্তিশগড়ের কাঙ্কেরে মাইন নিস্ক্রিয় করতে গিয়ে বিস্ফোরণে ছিন্নভিন্ন চার নিরাপত্তারক্ষী

পর্যটকদের নিয়ে বড় সিদ্ধান্ত লক্ষদ্বীপ প্রশাসনের, ঢুকতে প্রয়োজন হবে না পুলিশি ছাড়পত্রের

ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ফ্রান্স, ফের জানিয়ে দিলেন ফরাসি বিদেশমন্ত্রী

ইরানে জেলের মধ্যে গুরুতর অসুস্থ নোবেলজয়ী নার্গিস মোহাম্মদি, নেওয়া হল হাসপাতালে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ