দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিছানার নিচে লুকিয়ে মাদক! তুলতেই চোখ কপালে উঠল পুলিশের, গ্রেফতার মহিলা ব্যবসায়ী

নিজস্ব প্রতিনিধি, লালগোলা : বাড়ি ভিতরেই হেরোইনের (heroin) রমরমা ব্যবসা। প্রায় ২৯২ গ্রাম হেরোইন সহ গ্রেফতার এক মহিলা। মুর্শিদাবাদের লালগোলা থানার মানিকচক পঞ্চায়েতের বিএম পাড়ায় বাড়ির ভিতরেই এই ব্যবসা চালাচ্ছিলেন ধৃত মহিলা। ধৃত মহিলার নাম উর্মিলা মন্ডল (Urmila Mondal) (৩০)।

বৃহস্পতিবার সকালে গোপন সুত্রে খবর পেয়ে লালগোলা থানা ভারপ্রাপ্ত আধিকারিক অতনু দাসের নেতৃত্বে পুলিশের একটি দল মানিকচক (Manichak) বিএম পাড়ায় একটি বাড়িতে অভিযান চালায়। সেখানে উর্মিলা মন্ডলের বাড়ির তল্লাশি চালিয়ে বিছানার নিচ থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ হেরোইন। প্রায় ২৯২ গ্রাম হেরোইন উদ্ধার হয়েছে। তারপরেই উর্মিলা মন্ডল নামে ওই মহিলাকে গ্রেফতার করে পুলিশ।

বিপুল পরিমাণ হেরোইন বাজেয়াপ্ত করে পুলিশ। বাজেয়াপ্ত হওয়া হেরোইনের বাজারমূল্য প্রায় ৩০ লক্ষ টাকা। ধৃত ওই মহিলা হেরোইন (heroin) ব্যবসায়ী বলে জানা যায়। আজ সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে বহরমপুরের এনডিপিএস আদালতে পাঠাবে ধৃত মহিলাকে। এই হেরোইন কারবারের সঙ্গে আর কে কে জড়িত তার তদন্ত করে দেখছে লালগোলা থানার পুলিশ। অন্যদিকে, মুর্শিবাদাবাদের আরো একজায়গা থেকে উদ্ধার হয়েছে হেরোইন। সেই জায়গা থেকে আরও এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।  দুজনকেই হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চাইছে পুলিশ। হেরোইন চক্রের পর্দা ফাঁস করতে উদ্যোগী পুলিশ আধিকারিকরা।

গোপন সূত্রে খবর পেয়েই মুর্শিদাবাদের ভিন্ন জায়গায় অভিযান চালিয়েছিল পুলিশ। সেই অভিযানে বড় সাফল্য এসেছে বলার অপেক্ষা রাখে না। বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার করার পাশাপাশি এই অভিযান চলবে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিকরা।

Published by:

Share Link:

More Releted News:

ধর্ষণের মামলায় গ্রেফতার ভাইপো, বিস্ফোরক দাবি হুমায়ুনের

‘গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসবকে সেনার শাসনে পরিণত করেছে বিজেপি,’ কড়া প্রতিক্রিয়া অভিষেকের

‘বিজেপি বাংলার ভাষা, সংস্কৃতি, ইতিহাস জানে না,’ সোশ্যাল মিডিয়ায় তোপ রাহুলের

নিশাচর কমিশন! ভোটের আগে গভীর রাতে পর্যবেক্ষকদের সঙ্গে জরুরি বৈঠকে CEO মনোজ

বৃহস্পতি-শুক্রতে শহরে আসতে গেলে হাতে রাখুন অতিরিক্ত সময়, জানাচ্ছে কলকাতা পুলিশ

বুধবার সন্ধ্যে নামতেই জঙ্গিপুরে নামল সাঁজোয়া গাড়ি, রাতভর টহল শুরু

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ