ফের স্থগিত এটিকে মোহনবাগানের ম্যাচ, আইএসএল নিয়ে তৈরি হল গভীর সংশয়

আশঙ্কাটা আগেই তৈরি হয়েছিল, এবার সেটা বাস্তবায়িত হল।

Share:

নিজস্ব প্রতিনিধি: আশঙ্কাটা আগেই তৈরি হয়েছিল, এবার সেটা বাস্তবায়িত হল। স্থগিত হয়ে গেল এটিকে মোহনবাগান-বেঙ্গালুরু এফসি ম্যাচ। কারণ, দুই শিবিরেই ব্যাপকভাবে থাবা বসিয়েছে করোনা। তাই আয়োজকরা শনিবাসরীয় সন্ধ্যায় হতে চলা এই ম্যাচ স্থগিত করার নির্দেশ দিয়েছেন। তাদের তরফ থেকে জানানো হয়েছে যে পরে এই ম্যাচের সূচি দেওয়া হবে।

সূত্রের খবর, এটিকে মোহনবাগান দলের মোট ৭ জন ফুটবলার কোভিডে আক্রান্ত। তাদের সকলকে রাখা হয়েছে আইসোলেশনে। আর দলের বাকি ফুটবলাররা রয়েছেন হোটেলে কোয়ারেন্টাইনে। তারা কেউই প্র্যাকটিস করতে পারছেন না। হোটেলবন্দি হয়েই বসে থাকতে হচ্ছে তাদের সকলকে। পাশাপাশি করোনার থাবা গিয়েছে পড়েছে বেঙ্গালুরু এফসি  শিবিরেও। এই দলেও একাধিক ফুটবলার এবং সাপোর্ট স্টাফের রিপোর্ট পজিটিভ। তাই সব দিক চিন্তা করে কোনওরকম ঝুঁকি নেয়নি আয়োজকরা। সুরক্ষার কথা ভেবেই তারা শনিবারের ম্যাচ স্থগিত করেছে।

এর আগে গত শনিবারও এটিকে মোহনবাগান বনাম ওড়িশা এফসি ম্যাচ স্থগিত হয়ে গিয়েছিল। কারণ, ওই ম্যাচের আগে মেরিনার্সদের দুই ফুটবলার রয় কৃষ্ণ এবং সন্দেশ ঝিঙ্ঘানের করোনা রিপোর্ট পজিটিভ এসেছিল। তাই আয়োজকরা ম্যাচ স্থগিত করতে বাধ্য হয়েছিল। এরপর ওড়িশা শিবিরেও গিয়ে পড়ে কোভিডের ঢেউ। বাদ যায়নি গোয়া শিবিরও।

সব মিলিয়ে অবস্থা যা দাঁড়িয়েছে তাতে বড়সড় প্রশ্ন চিহ্নের মুখে পড়ে গিয়েছে এবারের আইএসএল। টুর্নামেন্ট শেষ হওয়া নিয়ে দেখা দিয়েছে গভীর সংশয়। পরিস্থিতি যেদিকে এগাচ্ছে তাতে মাঝপথেই স্থগিত করে দিতে হতে পারে আইএসএল। সেই সম্ভাবনাই জোরালো হচ্ছে।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার