সন্তানের জন্ম দিয়ে হাসপাতালের বেডে বসেই পরীক্ষা, ছাত্রীর জেদ দেখে হতবাক শিক্ষকরা

Share:

নিজস্ব প্রতিনিধি, হরিশ্চন্দ্রপুর: ‘হাল ছেড়ো না বন্ধু…’ এ গান বহুদিন আগে গেয়েছিলেন সঙ্গীতশিল্পী কবীর সুমন। এই গানের কলি সবার জন্য। বহুল পরিচিত গানের অর্থই হল যত কঠিন পরিস্থিতিই আসুক না কেন, হাল ছেড়ো না। চেষ্টা করে যাও, ফল মিলবে হাতে নাতে। এই যেমন মরিয়ম খাতুন। সদ্য সন্তানের জন্ম দিয়েই পরীক্ষা দিতে বসে গিয়েছেন তিনি। অন্য কেউ হলে হয়তো ভাবতেন, পরীক্ষাটা পরের বছরও দেওয়া যাবে। সন্তান জন্ম দেওয়ার ধকল সহ্যের পর শরীরও হয়তো বিশ্রাম চাইত। কিন্তু মরিয়ম এমনটা ভাবেননি। কারণ ওই যে, তিনি হাল ছাড়তে জানেন না।

সকালে কন্যা সন্তানের জন্ম দিয়ে তিন ঘণ্টা পর হাসপাতালের বেডে বসে কলেজের ষষ্ঠ সেমিস্টারের ফাইনাল পরীক্ষা দিয়েছেন মা। পরীক্ষার্থীর নাম মরিয়ম খাতুন। তাঁর বাড়ি হরিশ্চন্দ্রপুর ২ ব্লকের দক্ষিণ তালসুর গ্রামে। মরিয়ম হরিশ্চন্দ্রপুর কলেজের ছাত্রী। পরীক্ষা সেন্টার পড়েছিল সামসী কলেজে।

তিনটি পরীক্ষা সামসী কলেজে গিয়েই দিয়ে এসেছিলেন মরিয়ম। বুধবার ছিল শেষ পরীক্ষা। এদিন দর্শনের পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতও ছিলেন তিনি। কিন্তু গোল বাঁধল অন্য জায়গায়। মঙ্গলবার রাতে বেজায় প্রসব বেদনা নিয়ে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি হতে হল মরিয়মকে। বুধবার সকাল দশটার সময় ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেন মা।

এরপর দেড়টার সময় হাসপাতালের বেডে বসে পরীক্ষা দেন মরিয়ম। জানিয়েছেন বেশ ভাল পরীক্ষা দিয়েছেন তিনি। মরিয়মের স্বামী সামির হোসেন বলেছেন, “মঙ্গলবার সামসি কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের পরীক্ষা দেওয়ার পরই স্ত্রীর প্রসব বেদনা ওঠে। রাতে তড়িঘড়ি ওকে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। বুধবার সকালে সিজার অপারেশন ছাড়াই এক ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছে মরিয়ম।”

কলেজে বিষয়টি সম্পর্কে জানালে তাঁরাই হাসপাতালে পরীক্ষা দেওয়ার সুবন্দোবস্ত করে দেন। মা ও শিশু সুস্থ আছে। হাসপাতালে এদিন পরীক্ষক হিসেবে দায়িত্বে ছিলেন হরিশ্চন্দ্রপুর কলেজের অধ্যক্ষ ড.ভূপেন ঘিমিরে। তিনি বলেন,সদ্যোজাত কন্যা সন্তানকে জন্ম দিয়ে ভাল পরীক্ষা দিয়েছেন মরিয়ম।

চাকদহে অনলাইন বেটিং চক্রের পর্দাফাঁস, পুলিশের জালে ৯ অভিযুক্ত

প্যাকেট ছিঁড়তেই আইসক্রিম থেকে বেরোচ্ছে পোকা! শিশুর অভিযোগে তোলপাড় নেটদুনিয়া

RCB-র জয়ে আবেগময় মুহূর্ত, বিরাটের কপালে অনুষ্কার ভালবাসার চুম্বন, ছবি ভাইরাল

বাংলাদেশ মুক্তিযুদ্ধের অন্যতম সেনানি তোফায়েল আহমেদ আর নেই

তারেকের মন্ত্রিসভা ছাড়লেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান

পিতৃস্নেহ, মেয়ের জুতোর ফিতে বেঁধে দিলেন গম্ভীর

ভারতে ২০২৬ ফিফা বিশ্বকাপের সম্প্রচারের অধিকার পেল জি এন্টারটেইনমেন্ট

আবাস যোজনায় কাটমানি ফেরতের দাবিতে তৃণমূল মেম্বারের বাড়ির সামনে বিক্ষোভ গ্রামবাসীদের

‘তৃণমূলের দুই বিধায়কের অভিযোগের ভিত্তিতেই সই জাল কাণ্ডের তদন্ত হচ্ছে’, বললেন মুখ্যমন্ত্রী

লুধিয়ানার কারখানায় বিষাক্ত গ্যাস লিক, নিহত ৩

শুভেন্দুর পূর্ণাঙ্গ মন্ত্রিসভার শপথগ্রহণ শেষ, পূর্ণমন্ত্রী হলেন তাপস রায়, অর্জুন সিং, দীপক বর্মন

ঋতব্রত ও সন্দীপনকে দল থেকে বহিষ্কার করল তৃণমূল কংগ্রেস

স্ত্রীর অবৈধ সম্পর্কের জের, পুলিশের সামনে মারধর, তুমুল উত্তেজনা হাসনাবাদে

মাঠে বৈভবের সঙ্গে সাক্ষাৎ, ভবিষ্যতের জন্য ‘বেবি বস’-কে কোন গুরুমন্ত্র দিলেন বিরাট?