ভারতীয় শিবিরে ধাক্কা! দ্বিতীয় টেস্টে অনিশ্চিত যশপ্রীত বুমরা

Share:

নিজস্ব প্রতিনিধি: দুঃসময় যেন পিছু তাড়া করে বেড়াচ্ছে শুভমন গিলদের। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে লজ্জার হার স্বীকার করতে হয়েছে টিম ইন্ডিয়াকে। সেই হারের পরেই শুভমন গিলদের চাপ আরও বৃদ্ধি করেছে একের পর এক খেলোয়াড়ের ছিটকে যাওয়া। চোটের কারণে আগেই অনিশ্চিত হয়ে পড়েছিলেন তরুণ ব্যাটার সাই সুদর্শন। আর এবার ওয়ার্কলোড ম্যানেজমেন্টের অংশ হিসাবে দলের আক্রমণ ভাগের প্রধান অস্ত্র যশপ্রীত বুমরার আগামী ৪ জুলাই থেকে বার্মিংহামে শুরু হওয়া দ্বিতীয় টেস্টে খেলা অনিশ্চিত। যদিও এ ব্যাপারে ভারতীয় শিবির থেকে কিছু জানানো হয়নি।

হেডিংলেতে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংসে পাঁচ উইকেট নিয়েছিলেন বুমরা। যদিও দ্বিতীয় ইনিংসে শূন্য হাতেই তাঁকে ফিরতে হয়। আর তার পরেই তাঁকে নিয়ে শুরু হয়েছে সমালোচনা। দলের আক্রমণ ভাগের প্রধান সেনাপতিকে ইতিমধ্যেই ভারতীয় ক্রিকেট বোর্ডের শীর্ষ মহল থেকে সতর্ক বার্তা দেওয়া হয়েছে। সাফ জানিয়ে দেওয়া হয়েছে তিনি যদি ওয়ার্কলোড নিতে না পারেন তাহলে দ্বিতীয় টেস্টে বিশ্রাম নিন। শুধু বুমরাই নয় টিম ইন্ডিয়ার বোলার প্রসিদ্ধ কৃষ্ণা, শার্দূল ঠাকুর, মোহাম্মদ সিরাজদের হতশ্রী পারফরম্যান্স নিয়েও প্রশ্ন উঠেছে। তাই বার্মিংহামে দ্বিতীয় টেস্টে শার্দূলকে বসিয়ে কুলদীপ যাদবকে প্রথম একাদশে নেওয়ার বিষয়েও চিন্তাভাবনা চলছে।

অন্যদিকে হেডিংলেতে গত মঙ্গলবার টেস্টের শেষ দিন ফিল্ডিং করার সময় কাঁধে চোট পেয়েছিলেন তরুণ ব্যাটার সাই সুদর্শন। চোট পাওয়ার পরে মাঠ থেকে উঠে যান তিনি। তাঁর পরিবর্তে ফিল্ডিং করতে নামেন নীতীশ কুমার রেড্ডি। সূত্রের খবর, চোট মারাত্মক না হলেও দ্বিতীয় টেস্টের জন্য সম্পূর্ণ ফিট নন সুদর্শন। সেক্ষেত্রে তাঁকে  দ্বিতীয় টেস্টে দলের বাইরে রাখা হতে পারে।

চিনের ৪০ তলা বহুতলে ভয়াবহ আগুন, মৃত ১৪

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

দীপাবলিতে হাতে আতশবাজি ফেটে প্রাণ গেল ১০ বছরের খুদের 

কাল না পরশু কবে দেবেন ভাইফোঁটা? জেনে নিন শুভ সময়

অর্শদীপের বদলে দলে আসছেন সিরাজ! কিউয়িদের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

রকেট গতিতে বাড়ছে AQI! দূষণ থেকে ফুসফুসকে বাঁচাতে মেনে চলুন এই ৫ উপায়

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

কালীপুজোর রাতে রিষড়া পুরসভার নোডাল অফিসারের বাড়িতে হামলা, চলল গুলি!

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

বাংলাদেশে ফেরার আগে নতুন পাসপোর্টের জন্য আবেদন করলেন শেখ হাসিনা!

হরিদ্বার যাওয়ার স্বপ্ন অধরাই রইল, ভয়াবহ দুর্ঘটনায় জীবন্ত ঝলসে মৃত ৫

NRS হাসপাতালের তরুণ চিকিৎসকের রহস্যমৃত্যু, হোয়্যাটসঅ্যাপ স্টেটাসে বিস্ফোরক দাবি

মিশরে দুটি যাত্রীবাহী ট্রেনের ভয়াবহ সংঘর্ষ! ঘুমন্ত অবস্থায় মৃত ৭, আহত ১২৫

‘ভেবেছিলাম মরেই যাব!’, সমুদ্রে ৯ ঘণ্টা ভাসার পর বেঁচে ফিরলেন জাহাজের পিয়ানোবাদক