বাচ্চা থেকে বুড়ো সবারই জিভে আসবে জল, বাড়িতেই বানান আম পিৎজা

এছাড়া বড়দের কাছেও সন্ধ্যার স্ন্যাক্স বা দুপুরে পেট ভরার মতো অন্যতম মুখরোচক খাবার এটি। এদিকে এখন আবার আম সিজন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাচ্চা থেকে বুড়ো সকলের ফেভারিট পিৎজা। বিশেষ করে, বাচ্চাদের এই খাবারটি হলে রাতের খাবার বন্ধ হয়ে যায়। আর খাবার খাওয়া নিয়ে জোরও করতে হয় না। এছাড়া বড়দের কাছেও সন্ধ্যার স্ন্যাক্স বা দুপুরে পেট ভরার মতো অন্যতম মুখরোচক খাবার এটি। এদিকে এখন আবার আম সিজন। আম দিয়ে সমস্ত মুখরোচক খাবারই বানানোর এক্সপেরিমেন্ট চলে। তাহলে আম পিৎজা কেন নয়? যদিও সাধারণ ভাবেও এই খাবার বাড়িতে অনেকেই বানাতে পারেন না। তাহলে আম পিৎজা কী করে বানাবেন, তাই তো? চিন্তা নেই, আজ আমরাই জানাবো এই খাবার বাড়িতে বানানোর সহজ পদ্ধতি!

উপকরণ

ময়দা ৩ কাপ
ডিম ১টি
ঘি ২ চা-চামচ
ইস্ট ৩ চা-চামচ
গুঁড়ো দুধ ২ টেবিল চামচ
চিনি ১ চা-চামচ
নারকেল কোরা ১ কাপ
পাকা আমের মণ্ড ২ কাপ
কুসুম গরম জল সামান্য
রান্না করা ক্ষীর ১ কাপ,মো
জারেলা পনির কুচি ২ কাপ
লবণ স্বাদমতো

প্রণালী

একটি পাত্রে ময়দা, ডিম, ঘি, ইস্ট, দুধ, চিনি, নারকেল কোরা, আধা কাপ আমের মণ্ড, লবণ ও প্রয়োজনমতো উষ্ণ গরম জল দিয়ে ভালভেবে মেখে খামির বানিয়ে নিন। এরপর একটি গরম জায়গায় ঢেকে রাখুন। ৩০ মিনিট পর খামির ফুলে দ্বিগুণ হবে। এরপর পিৎজা প্যানে তেল ব্রাশ করে খামির হাতে নিয়ে রুটির মতো ছড়িয়ে পিৎজা প্যানে বসিয়ে দিন। ওপরে ছড়িয়ে দিন মোজারেলা পনির। প্রিহিট ওভেনে ১০ থেকে ১৫ মিনিট ১৮০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বেক করে নিন। শেষে রান্না করা ক্ষীর ও আমের মণ্ড ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য