জোকোভিচ না থাকলেও অস্ট্রেলিয়ান ওপেন সফল হবে: নাদাল

ফের নোভাক জোকোভিচকে খোঁচা দিলেন রাফায়েল নাদাল।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ফের নোভাক জোকোভিচকে খোঁচা দিলেন রাফায়েল নাদাল। স্প্যানিশ টেনিস তারকা এবার দাবি করলেন যে, ‘কোনও খেলোয়াড় কখনওই কোনও টুর্নামেন্টের থেকে বড় হতে পারেন না। তাই জোকোভিচ না থাকার কোনও প্রভাব অস্ট্রেলিয়ান ওপেনে পড়বে না। এই টুর্নামেন্ট সফল হবেই’। মেলবোর্ন পার্কে হওয়া সাংবাদিক সম্মেলনে এমনটাই জানিয়েছেন নাদাল। যা নিয়ে রীতিমতো সরগরম হয়ে উঠেছে টেনিস দুনিয়া। নোভাকের ফ্যানরা মোটেও বিষয়টাকে ভালোভাবে নেননি।

এই নিয়ে দ্বিতীয়বার জোকারকে খোঁচা দিলেন রাফা। এর আগে ভ্যাকসিন না নিয়ে অস্ট্রেলিয়ায় প্রবেশ করা নিযে সার্বিয়ান তারকাকে তুলোধনা করেছিলেন তিনি। কারণ, এই বিষয়টা একেবারেই মেনে নিতে পারেননি নাদাল। শনিবার সকালে মেলবোর্নে একহাত নিয়ে এই বিষয়ে তিনি বলেন, ‘আমি জোকোভিচকে ব্যক্তিগতভাবে খুবই সম্মান করি। কিন্তু গত সপ্তাহে ও যা করেছে সেটা আমি কোনওভাবেই সমর্থন করতে পারছি না। ভ্যাকসিন না নিয়ে অস্ট্রেলিয়ায় আসাটা ওর একদমই উচিত হয়নি। এই নিয়ে জল অনেক দূর গড়িয়েছে। যেটা সত্যি খুব খারাপ বিষয়’।

গত শুক্রবারই জোকারের ভিসা দ্বিতীয়বার বাতিল করেছে অজি সরকার। যার ফলে  আগামী তিনবছরের জন্য বিশ্বের একনম্বর টেনিস তারকার অস্ট্রেলিয়ায় প্রবেশ করা নিষিদ্ধ হয়ে গিয়েছে। ফলে তাঁর অস্ট্রেলিয়ান ওপেনে খেলা এখন অথৈ জলে বললেই চলে। 

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার