‘কাঁটা লাগা’ গার্ল শেফালি জরিওয়ালার অস্বাভাবিক মৃত্যু! দেহ পাঠানো হল ময়নাতদন্তে

মৃত্যু যেন সত্যিই আকস্মিক! শনিবার (২৮ জুন) সকাল থেকেই বলিউডের মুখ ভার। মাত্র ৪২ বছরেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন অভিনেত্রী শেফালি জরি ওয়ালা।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মৃত্যু যেন সত্যিই আকস্মিক! শনিবার (২৮ জুন) সকাল থেকেই বলিউডের মুখ ভার। মাত্র ৪২ বছরেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন অভিনেত্রী শেফালি জরি ওয়ালা। যিনি ‘কাঁটা লাগা’ গানটির আধুনিক ভার্সনে নেচে রাতারাতি বিখ্যাত হয়ে উঠেছিলেন। শুক্রবার রাতে আচমকাই বুকে ব্যাথা অনুভব করেন অভিনেত্রী। এরপর তাঁকে স্বামী পরাগ ত্যাগী দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। এরপর, রাত সাড়ে ১২ টার দিকে তাঁর মৃতদেহ ময়নাতদন্তের জন্য কুপার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কুপার হাসপাতালের সহকারী মেডিকেল অফিসার (এএমও) জানিয়েছেন, ময়না তদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত অভিনেত্রীর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে না। শেফালির আকস্মিক মৃত্যুতে স্বাভাবিকভাবেই তাঁর পরিবার ভেঙে পড়েছে। স্বামী এবং মা শোকাহত। অভিনেত্রীর মৃত্যুতে সিনেমা জগতের তারকারাও নির্বাক। ভক্ত এবং সেলিব্রিটিদের সকলের চোখ ভেজা এবং হৃদয় ভারী।

তথ্য অনুযায়ী, পুলিশ শেফালির মৃত্যুতে সন্দেহপ্রকাশ করেছেন। তাঁর মৃত্যুর পর তদন্তের জন্য গতকাল গভীর রাতে মুম্বই পুলিশ শেফালির আন্ধেরির বাড়িতে পৌঁছয়। পাশাপাশি ফরেনসিক দলও ঘটনাস্থলে পৌঁছয়। অভিনেত্রীর বাড়ি পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি চালিয়েছেন তাঁরা। যদিও তার মৃত্যু সম্পর্কে তাঁর পরিবার এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি। তবে পুলিশ এবং ফরেনসিক দল বিষয়টিকে সন্দেহর নজরে দেখছেন। ইতিমধ্যেই মুম্বই পুলিশ কর্মকর্তারা অভিনেত্রী শেফালি জারিওয়ালার স্বামী পরাগ ত্যাগীর বয়ান রেকর্ড করেছেন। এখনও পর্যন্ত ৪ জনের বয়ান রেকর্ড করেছেন। তবে পুলিশ এখনও পর্যন্ত সন্দেহজনক কিছু খুঁজে পায়নি। শেফালি জারিওয়ালার মৃত্যুর মাত্র কয়েক ঘন্টা আগে, তার স্বামী পরাগ ত্যাগী তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ওয়ার্কআউট পোস্ট শেয়ার করেছিলেন, যা অভিনেত্রীর মৃত্যুর পর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

শেফালি জারিওয়ালা এবং পরশ ছাবড়া ভালো বন্ধু ছিলেন। তারা দুজনেই ‘বিগ বস’ শোতে অংশ নিয়েছিলেন। শেফালির মৃত্যুতে পরশ খুবই দুঃখিত। শেফালির মৃত্যুতে টিভি অভিনেতা আলি গনি মর্মাহত। ইনস্টাগ্রামে পোস্ট করে আলি তার শোক প্রকাশ করেছেন। আলি লিখেছেন- শেফালি জারিওয়ালার আকস্মিক মৃত্যুর খবর শুনে আমি হতবাক এবং দুঃখিত। জীবন খুবই অপ্রত্যাশিত। শেফালির মৃত্যুর বিষয়ে মুম্বাই পুলিশ জানিয়েছে, “তার মৃতদেহ আন্ধেরি এলাকায় আর বাসভবনে পাওয়া গিয়েছে। মুম্বই পুলিশ রাত ১টায় এই বিষয়ে তথ্য পায়। তার মৃতদেহ ময়নাতদন্তের জন্য কুপার হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়।”

শেফালি সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় ছিলেন। মৃত্যুর ৩ দিন আগে অভিনেত্রী তাঁর গ্ল্যামারাস ফটোশুটের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন। শেফালি জারিওয়ালার জন্ম ১৯৮২ সালের ১৫ ডিসেম্বর গুজরাটের আহমেদাবাদে। তার বাবার নাম সতীশ জারিওয়ালা এবং মাতার নাম সুনিতা জারিওয়ালা। শেফালি ২০১৪ সালে পরাগ ত্যাগীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। দুজনকেই সবসময় একে অপরের প্রতি ভালোবাসা প্রকাশ করতে দেখা যেত। ২০০২ সালে প্রকাশিত আইকনিক মিউজিক ভিডিও গান ‘কাঁটা লাগা গার্ল’ তাকে রাতারাতি তারকা করে তুলেছিল। এখনও পর্যন্ত তিনি এই নামেই পরিচিত ছিলেন। এটি ছিল তার কেরিয়ারের সবচেয়ে বড় হিট গান।

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

হোটেলে খাবার না মেলায় অগত্যা রাস্তার ধারে পড়ে থাকা মৃত কুকুরের মাংস খেলেন যুবক! চাঞ্চল্য ওড়িশায়

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

রবিতে গঙ্গার ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ছটপুজোতেও

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক