‘সেজানের সঙ্গে পরকীয়া সম্পর্ক ছিল শ্বেতার’, বোমা ফাটালেন অভিনেত্রীর প্রাক্তন স্বামী

সংসার জীবনেই পরকীয়ায় জড়িয়েছিলেন শ্বেতা তিওয়ারি। বিস্ফোরক দাবী অভিনেত্রীর প্রাক্তন স্বামী রাজা চৌধুরীর।

Share:

নিজস্ব প্রতিনিধি: সংসার জীবনেই পরকীয়ায় জড়িয়েছিলেন শ্বেতা তিওয়ারি। বিস্ফোরক দাবী অভিনেত্রীর প্রাক্তন স্বামী রাজা চৌধুরীর। ১৯৯৮ সালে ‘কসৌটি জিন্দেগি’ খ্যাত অভিনেত্রী শ্বেতা তিওয়ারিকে বিবাহ করেছিলেন রাজা চৌধুরী। কিন্তু কিছু বছরের মধ্যেই তাঁদের সংসারে অশান্তি শুরু হয়। পারিবারিক সহিংসতা এবং রাজার মদ্যপানের সমস্যার কথা উল্লেখ করে শ্বেতা ২০১২ সালে বিবাহবিচ্ছেদের আবেদন করেন। এবং তাঁরা আলাদা হয়ে যান। রাজার সঙ্গে শ্বেতার দুটি সন্তান। একজন ছেলে ও একজন মেয়ে। মেয়ে পলক তিওয়ারি কে মোটামুটি সবাই চেনেন। যিনি এখন বলিউডের একজন পরিচিত নাম। ইতিমধ্যেই সলমান খানের সঙ্গে ছবিতে কাজ করে ফেলেছেন। তাঁর ফলোয়ার সংখ্যাও প্রচুর। যাই হোক, বহু বছর পর এবার প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক দাবি করলেন রাজা চৌধুরী।

জানালেন, কসৌটি জিন্দেগি কে-এর সহ-অভিনেতা সেজান খানের সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়েছিলেন শ্বেতা তিওয়ারি। সেটা তিনি জানতে পেরেছিলেন। তিনি মনে করলে ২০০৩ সালেই তাঁদের বিবাহ বিচ্ছেদ হয়ে যেতে পারত। একটি পডকাস্ট শোতে রাজা বলেছেন যে, তিনি শ্বেতাকে একাধিকবার সেজানের গাড়িতে চড়ে কসৌটি জিন্দেগি কে-এর সেটে যেতে দেখেছিলেন। তখন থেকেই তাঁর মনে সন্দেহ জেগে ওঠে। সেই সময়ে তাদের সম্পর্কের প্রকৃতি নিয়ে তিনি প্রশ্নও তুলেছিলেন। 

তিনি আরও বলেন, “আমাদের একটি গাড়ি ছিল। সেই গাড়িতে আমার ডকুমেন্টস ছিল। সেই গাড়ি করে আমার কোথাও যাওয়ার কথা ছিল। সেই গাড়িটি আনতেই আমাকে শ্বেতার শুটিং সেটে যেতে হয়েছিল। তখনই দেখি শ্বেতা সেজানের গাড়ি করে সেটে আসছেন। তাহলে বাড়ির গাড়ি নিয়ে যাওয়ার কী দরকার ছিল! তখন শুটিং একসঙ্গে, সেটে আসছেনও একসঙ্গে, কী ব্যাপার, আমি তাঁকে সেটা জিজ্ঞাসা করেছিলাম। কিন্তু শ্বেতা তাঁকে বারবার বলেছেন তিনি এমন কিছুই করছেন না। তাঁদের একটি মিটিং ছিল। আমি যেন তাঁকে বিশ্বাস করি। এরপর থেকেই আমাদের সম্পর্ক ভাঙতে শুরু করে।’

একবার একটি সাক্ষাৎকারে, শ্বেতা সেজানের সঙ্গে ডেটিং গুজবের প্রতিক্রিয়ায় জানিয়ে ছিলেন যে,’ সবাই মনে করেন আমার একাধিক ছেলের সঙ্গে সম্পর্ক রয়েছে! কিন্তু কেউ কি আমাকে কখনও কফি শপ বা রেস্তোরাঁয় দেখেছে? কেউ কি কখনও আমাকে পার্টিতে দেখেছে? আমি KZK-তে মাসে ৩০ দিন শুটিং করেছি। আমার কাছে প্রেমের জন্য কোনও সময় নেই। আর সিজানের সঙ্গে আমার সম্পর্ক ভুয়ো।’ তবে রাজার বিবাহ বহির্ভূত সম্পর্কের এই চাঞ্চল্যকর দাবির বিষয়ে শ্বেতা তিওয়ারি এখনও কোনও প্রতিক্রিয়া জানাননি।

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

হোটেলে খাবার না মেলায় অগত্যা রাস্তার ধারে পড়ে থাকা মৃত কুকুরের মাংস খেলেন যুবক! চাঞ্চল্য ওড়িশায়

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

রবিতে গঙ্গার ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ছটপুজোতেও

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক