চাকরি দেওয়ার নামে দলের মহিলা কর্মীর থেকে লক্ষাধিক টাকা নিয়ে গ্রেফতার বিজেপি নেতা

Share:

নিজস্ব প্রতিনিধি,আমডাঙা: চাকরি দেওয়ার নামে লক্ষাধিক টাকার প্রতারণা। এক মহিলার অভিযোগের ভিত্তিতে হাওড়া থেকে এক বিজেপি নেতাকে গ্রেফতার করল আমডাঙা থানার পুলিশ। জানা গিয়েছে, ধৃতের নাম হরিয়ম বাল্মিকী(Hariyam Bamliki)। তার বাড়ি হাওড়ার সাঁকরাইল থানার(Sakrail P.S.) মানিকপুর এলাকায়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, আমডাঙার(Amdanga) এক বিজেপি নেত্রীর সঙ্গে পরিচয় হয় হরিয়মের। দু’জনেই একই দল করায় তাদের মধ্যে সখ্যতা তৈরি হয়। এরপর বিজেপি নেত্রীকে চাকরি দেওয়ার প্রস্তাব দেন হরিয়ম। সে বিজেপির এসসি সেলের রাজ্য কমিটির সদস্য ছিল। ফলে, তার উপর বিশ্বাস জন্মায় বিজেপি নেত্রীর।ধৃত বিজেপি নেতার সঙ্গে কৈলাস বিজয় বর্গীর একাধিক ছবি রয়েছে।

চাকরির জন্য ১ লক্ষেরও বেশি টাকা দেন। কিন্তু জোটেনি চাকরি। এনিয়ে ৬ জুন হরিয়মের নামে আমডাঙা থানায় প্রতারণার অভিযোগ দায়ের করেন প্রতারিতা। শনিবার রাতে তল্লাশি চালায় পুলিশ হাওড়ার মানিকপুরে(Manickpur)। সেখান থেকেই পুলিশ তাকে গ্রেফতার করে। রবিবার তাকে বারাসত আদালতে(Barasat Court) পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় পুলিশ। হেফাজতে নেওয়ার পর কিভাবে কবে কোথায় এই চাকরি দেওয়ার নাম করে ধৃত বিজেপি নেতা টাকা নিয়েছিল তার বিস্তারিত তথ্য অনুসন্ধান করবে পুলিশ।

এদিকে,খড়দহ বিধানসভার বিলকান্দা ১ নং গ্রাম পঞ্চায়েতের শহরপুর ২০২ নং পার্টের বিজেপির বুথ এজেন্ট পংকজ হাহলদারকে শনিবার রাতে ব্যঙ্ক প্রতারণা জালিয়াতি মামলার যুগবেড়িয়া শহরপুর বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। পেশায় ব্যাগের ব্যবসা ।বাড়িতে সেলাই কারবার করে। বাড়িতে রয়েছে বাবা মা স্ত্রী অন্যান্য ভাইয়েরা।বেনামে কয়েক লক্ষ টাকার লোন নিয়েছিল বিভিন্ন মানুষের কাছ থেকে ।বলেছিল বিজেপি ক্ষমতায় আসলে চিন্তা নেই। এলাকায় ছেলে দের নিয়ে আনন্দ ফুর্তি করত। বিধান নগর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে শনিবার রাতে তাকে গ্রেফতার করা হয় ।

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

অসমের কাজিরাঙাতে মিনি বাসের সঙ্গে ট্রাকের সংর্ঘষ, নিহত ১৬

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের