‘কাঁটা লাগা’ গার্লের রহস্যমৃত্যু, তদন্তে ১৪ জনের বয়ান রেকর্ড, জব্দ সিসিটিভি ফুটেজ

তবে প্রাথমিকভাবে, অভিনেত্রীর খাদ্যে বিষক্রিয়ার সন্দেহে মামলা করা হয়েছিল। পরে তদন্তে কোনও ধরণের বিষক্রিয়া পাওয়া যায়নি।

Share:

নিজস্ব প্রতিনিধি: অভিনেত্রী শেফালি জারিওয়ালার অকাল মৃত্যুতে থমথমে বলিউড। গতকাল থেকেই বলিউডের মুখ ভার। অনেক তরুণ প্রজন্মের ছোটবেলা ছিল ‘শেফালি জারিওয়ালা’-র কাঁটা লাগা। নব্বই দশকের প্রজন্মের যৌবনের ঠিক সন্ধিক্ষণেই রিলিজ হয়েছিল গানটি। সেই সময়ে খোলামেলা পোশাকে শেফালি জারিওয়ালা র দুর্ধর্ষ পারফরম্যান্স, তাঁর অসাধারণ সৌন্দর্য, সকল পুরুষের মনে কাঁটা লাগিয়ে দিয়েছিল। সেই রিমিক্সের যুগে এই গানে শেফালির অভিনয়ে রীতিমতো বোল্ড আউট হয়ে গিয়েছিল তরুণ প্রজন্ম। সেই মানুষটি আজ আর বেঁচে নেই। তাই শেফালির মৃত্যুটা সেলিব্রিটি ছাড়াও ভক্তদের কাছে ঝটকা লাগার মতো। শুক্রবার (২৭ জুন) গভীর রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন শেফালি জারিওয়ালা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪২ বছর। তাঁর মৃত্যু নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন মুম্বই পুলিশ। তাঁর দেহ ময়নাতদন্তে পাঠালেও কোনও চাঞ্চল্যকর তথ্য পাওয়া যায়নি। তবে শেফালি জারিওয়ালার আকস্মিক মৃত্যুর তদন্ত বর্তমানে চলছে।

অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্রের মতে, আম্বোলি থানার দুটি দল মামলা দায়ের করা হয়েছে। অভিনেত্রীর স্বামী-সহ চারজনের বয়ান রেকর্ড করা হয়েছে। মুম্বইয়ের কুপার হাসপাতালে শেফালির ময়নাতদন্ত করা হয়েছে। তবে ময়নাতদন্ত ভিডিও-রেকর্ড করা হয়েছে। জানা গিয়েছে, ৫ জন চিকিৎসকের একটি দল ময়নাতদন্ত প্রতিবেদন তৈরি করছে। যেটি আগামিকাল রিলিজ করবে। তবে প্রাথমিকভাবে, অভিনেত্রীর খাদ্যে বিষক্রিয়ার সন্দেহে মামলা করা হয়েছিল। পরে তদন্তে কোনও ধরণের বিষক্রিয়া পাওয়া যায়নি। পুলিশ এখন শেফালির চিকিৎসার ইতিহাসের সকল দিক খতিয়ে দেখছে। জানা গিয়েছে, তিনি ৫-৬ ধরে Anti Ageing চিকিৎসা করাচ্ছিলেন। তাই গত ৮ বছরে শেফালি কোন কোন চিকিৎসকের সংস্পর্শে ছিল, কোন কোন ওষুধ তিনি খাচ্ছিলেন, চিকিৎসকের পরামর্শ ছাড়াই সে নিজে নিজে কিছু ওষুধ খেয়েছিল কিনা। এই সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।

পাশাপাশি এখনও পর্যন্ত, পুলিশ সাতটি সিসিটিভি ফুটেজ নমুনা সংগ্রহ করেছে। ১৪ জনের বক্তব্য রেকর্ড করেছে, যার মধ্যে পরিবারের সদস্য, গৃহকর্মী এবং যারা নিয়মিত শেফালির সঙ্গে যোগাযোগ করতেন তাঁরাও অন্তর্ভুক্ত রয়েছে। পুলিশ সেই মেডিকেল স্টোরের ফার্মাসিস্টের বক্তব্যও রেকর্ড করেছে। যেখান থেকে শেফালি এবং তার পরিবার ওষুধ কিনতেন। প্রাথমিক মেডিকেল পরীক্ষার ফলাফল অনুসারে, শেফালির মৃত্যু নিম্ন রক্তচাপ, হৃদরোগ এবং ভারী গ্যাস্ট্রিকের কারণে হয়েছে বলে জানা গিয়েছে। শনিবার সন্ধ্যায় ওশিওয়ারা শ্মশানে শেফালির শেষকৃত্য সম্পন্ন হয়েছে। পরাগ ত্যাগীর শেষকৃত্য অনুষ্ঠানের সময় তিনি কান্নায় ভেঙে পড়ে ছিলেন। এমনকী পরাগ ত্যাগী অভিনেত্রীর অস্থি বিসর্জন দিতে গিয়েও কেঁদে ফেলেছেন। ২০০২ সালে কাঁটা লাগা মিউজিক ভিডিও দিয়ে শেফালি খ্যাতি অর্জন করেন, যা পপ সংস্কৃতিতে জনপ্রিয়তা লাভ করেন। পরবর্তীতে তিনি ২০০৪ সালে সলমান খান এবং অক্ষয় কুমারের সঙ্গে মুঝসে শাদি কারোগি ছবিতে অভিনয় করেন। তাঁকে নাচ বালিয়ে (সিজন ৫ এবং ৭) এবং বিগ বস ১৩ এর মতো রিয়েলিটি শোতেও দেখা গিয়েছিল।

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

হোটেলে খাবার না মেলায় অগত্যা রাস্তার ধারে পড়ে থাকা মৃত কুকুরের মাংস খেলেন যুবক! চাঞ্চল্য ওড়িশায়

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

রবিতে গঙ্গার ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ছটপুজোতেও

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক