হাজিরার আগে হাইকোর্টে ধর্ষণে অভিযুক্ত পদ্মশ্রী প্রাপক কার্তিক মহারাজ

Share:

নিজস্ব প্রতিনিধি : ধর্ষণ ও গর্ভপাতের মামলায় তলব করা হয়েছিল কার্তিক মহারাজকে। কিন্তু হাজিরা দেওয়ার আগেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বিতর্কিত পদ্মশ্রী প্রাপক কার্তিক মহারাজ। মঙ্গলবারই তাঁর থানায় হাজিরা দেওয়ার কথা ছিল। নবগ্রাম থআনার পক্ষ থেকে চিঠিও গিয়েছিল। কিন্তু হাজিরা আগেই হাইকোর্টে গিয়েছেন তিনি। এফআইআর  বাতিল চেয়ে আবেদন করেছেন বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে। তাঁর অভিযোগ, মিথ্যে মামলায় তাঁকে ফাঁসানো হচ্ছে। এটা সাধু সন্ন্যাসীদের ওপর আক্রমণ। এই ধরনের ঘটনা মেনে নেওয়া যায় না। বুধবারই এই মামলার শুনানি রয়েছে।

জানা গিয়েছে, এক স্কুলে চাকরি দিয়ে মহিলার অসহায়তার সুযোগ নিয়েছিলেন কার্তিক মহারাজ।  তাঁকে দিনের পর দিন ধর্ষণ করেছেন বলে অভিযোগ। অভিযোগকারিণী বহরমপুরের বাসিন্দা বলে জানা গিয়েছে। সূত্রের খবর, ২০১২ সালে মহিলাকে একটি স্কুলে চাকরি দেন তিনি। স্কুলেরই আবাসনের ৫ তলায় থাকতে শুরু করেন। ধীরে ধীরে কার্তিক মহারাজের সঙ্গে ঘনিষ্ঠতা হয়। এরপরেই মহিলা অন্তস্বত্তা হয়ে পড়েন। প্রায় ৬-৭ মাস মহিলার সঙ্গে সম্পর্ক ছিল কার্তিক মহারাজের। তারপর মহিলাকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় বলে  অভিযোগ। ওই মহিলার গর্ভপাতও করানো হয় বলেও অভিযোগ।  বলা হয়, ঘটনার পর মাসে মাসে বেতন পৌঁছে যাবে বাড়িতে। এরপরেই প্রায় ১২ বছর পর বেলডাঙ্গা থানায় কার্তিক মহারাজের বিরুদ্ধে শ্লীলতাহানী এবং ধর্ষণের অভিযোগ এনেছেন। তাঁর অভিযোগের  ভিত্তিতে পুলিশ কার্তিক মহারাজের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে।

সেই তদন্তের ক্ষেত্রেই তাঁকে ডেকে পাঠানো হয়েছিল। কিন্তু হাজিরা আগেই আদালতে পৌঁছে গিয়েছেন ধর্ষণ ও গর্ভপাত মামলায় অভিযুক্ত কার্তিক মহারাজ।

আটকে থাকা টাকা উদ্ধার হবে, সেপ্টেম্বরের শেষে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

ফ্রিজের উপর কর্পূর রাখেন? জানেন সংসারের কত বড় ক্ষতি করছেন!

জ্যাম-চুইংগাম প্রেমী! জানন কি প্রিয় খাবারেই বাড়ছে হার্ট অ্যাটাক-স্ট্রোকের ঝুঁকি?

সাবধান! প্রতিদিন ১০০ গ্রামের বেশি এই খাবারগুলি খেলেই বাড়বে হৃদরোগের ঝুঁকি

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

আপনার নাম করে অন্য কেউ সিম ব্যবহার করছেন? গুণতে হতে পারে ৫০ লাখ জরিমানা

জানেন কি, ‘হনুমান অংশ’-এর নিম করোলি বাবার ভূমিকায় অভিনয় করেছেন প্রাক্তন সেনা কর্তা

কেন্দু পাতা সংগ্রহকারীদের পাশে শুভেন্দুর সরকার, আর্থিক সাহায্য করলেন মন্ত্রী ক্ষুদিরাম টুডু

‘পুলিশ কি করবে?’, বিহারের বাঁকার বিখ্যাত পর্যটন কেন্দ্রেই তরুণীর শ্লীলতাহানি

জ্ঞানেশ কুমারকে ‘দেশদ্রোহী’ আখ্যা দিয়ে ইস্তফা চাইলেন রাহুল গান্ধি

সোনারপুর ও বারুইপুর স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

‘মামলা তুলতে পুলিশ মাথায় বন্দুক ঠেকিয়ে ছিল,’ হাইকোর্টে বিস্ফোরক দাবি রত্না দেবনাথের

প্রিয় গরুর মাংস ছেড়েছেন মেসি, আর্জেন্টাইন মহাতারকার ডায়েট চার্ট জানেন?

ভীমরুলের হুলে ক্ষতবিক্ষত হয়ে মৃত্যু দিদিমা-নাতনির, মর্মান্তিক ঘটনা ময়মনসিংহে