নতুন ইনিংস শুরু করছেন আপ সাংসদ রাঘব চাড্ডা, অভিষেক ঘটছে…

২০২৩ সালের শেষের দিকে গ্লোবাল অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার তুতো বোন পরিণীতি চোপড়াকে ভালবেসে বিবাহ করেন রাঘব চাড্ডা। যদিও তাঁদের ডেটিংয়ের জল্পনা বহুদিন ধরেই অব্যাহত ছিল

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দিল্লি বিধানসভা নির্বাচনে বিজেপির কাছে হেরে গিয়েছে আম আদমি পার্টি। অসংখ্য ভোটের ব্যবধানে হেরেছে অরবিন্দ কেজরিওয়াল বাহিনী। যদিও নিজের দলের হারের ব্যাপারে খুব একটা মুখ খোলেননি রাঘব চাড্ডা। কেননা তিনি আপের সর্বকনিষ্ঠ সাংসদ ছিলেন। নিজের দল হারার কারণেই কী এবার রাজনীতির পাঠ চোকাতে চলেছেন রাঘব চাড্ডা? ২০২৩ সালের শেষের দিকে গ্লোবাল অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার তুতো বোন পরিণীতি চোপড়াকে ভালবেসে বিবাহ করেন রাঘব চাড্ডা। যদিও তাঁদের ডেটিংয়ের জল্পনা বহুদিন ধরেই অব্যাহত ছিল।

ফাইনালি রাজস্থানের একটি বিলাস বহুল রিসোর্টে শুভ পরিণয় সম্পন্ন হয় তাঁদের এবং বিয়ের পর যৌথভাবে তাঁরা নতুন জীবন শুরুর ঘোষণা দেন। যাই হোক, বলিউডের অন্যতম আরাধ্য ও প্রেমময় দম্পতি হলেন রাচব চাড্ডা এবং পরিণীতি চোপড়া। তাঁদের প্রেম ও ভালোবাসা প্রতি মুহূর্তে ভক্তদের মুগ্ধ করছে। ভিন্ন পেশায় থাকা সত্ত্বেও পরস্পর পরস্পরের কাজে সর্বদা উৎসাহ প্রদান করেন। এই মূহুর্তে পরিণীতি অভিনয়ে এবং রাঘব চাড্ডা রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করছেন। কিন্তু যখন থেকেই রাঘব পরিণীতিকে বিবাহ করেছেন, তখন থেকেই ভক্তদের নানা কৌতুহল রাঘবকে নিয়ে। কেননা রাঘব সৌন্দর্য এবং চেহারায় নায়কসুলভ। তাই তিনি স্ত্রীর পথ অনুসরণ করে চলচ্চিত্রে অভিষেক করবেন কিনা, সেটাই প্রশ্ন সবার মনে! অবশেষে বহুদিনের এই জল্পনা-কল্পনার অবসান ঘটালেন পরিণীতি নিজেই।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে স্বামীর চলচ্চিত্রে ডেবিউ-র বিষয়ে অভিনেত্রী মজার ছলে জানিয়েছেন, ‘রাঘব সত্যিই খুব সুন্দর দেখতে। মানুষ মজা করে আমাকে বলে যে, রাঘব চাড্ডার চলচ্চিত্রে আসা উচিত! আমার এটা শুনে সবসময় হাসি পায়। কারণ আমার এটা শুনতে খুব মজা লাগে। কিন্তু সে তাঁর কাজে ব্যস্ত। সে সবসময় রাজনীতিতেই থাকতে চায় আর দেশের জন্যে নিজেকে উৎসর্গ করতে চায়। কারণ রাঘব একজন দেশপ্রেমিক। সে শুধু আমায় বলে, তুমি তোমার মতো কাজ করো। আমি তোমার কাজে কোনও বাধা দেব না। আর আমিও আমার কাজ করব। রাজনীতি করে যাব।’

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

হোটেলে খাবার না মেলায় অগত্যা রাস্তার ধারে পড়ে থাকা মৃত কুকুরের মাংস খেলেন যুবক! চাঞ্চল্য ওড়িশায়

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

রবিতে গঙ্গার ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ছটপুজোতেও

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক