মিলল কেন্দ্রের সবুজ সঙ্কেত, ভারতে আসছে পাক হকি দল

বৃহস্পতিবার (৩ জুলাই) ক্রীড়া মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, আগামী মাসে ভারতে অনুষ্ঠিতব্য এশিয়া কাপে অংশ নিতে পারে পাকিস্তানের হকি দল

Share:

নিজস্ব প্রতিনিধি: পাকিস্তানের জন্যে খুলছে ভারতের দরজা। পহেলগাঁও হামলায় চার জঙ্গির এলোপাথাড়ি গুলিতে প্রাণ হারিয়েছেন ২৬ জন ভারতীয় নাগরিক। এরপরেই পাকিস্তানের সঙ্গে সমস্ত সম্পর্ক চুকিয়েছে ভারত। পাক খেলোয়াড় ও তারকা সকলের জন্যেই বন্ধ হয়েছে ভারতের দরজা এমনকী সোশ্যাল মিডিয়া থেকেও নিষিদ্ধ করা হয়েছে পাক তারকাদের অ্যাকাউন্ট। প্রতিশোধ তুলতে ভারত পাকিস্তানের উপর অপারেশন সিঁদুর অভিযান চালায়। যাতে একেবারে নিঃশেষ করে দেওয়া হয় পাক জঙ্গি সংগঠনগুলি। যেখানে বসে ভারতের উপর হামলার ছক কষেছিলেন পাকিস্তানি জঙ্গিরা। এই অভিযানের পর পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক একেবারে তলানিতে ঠেকেছে। এমনকী দুই দেশ ক্রীড়াক্ষেত্রেও একে অপরের মুখ দেখাদেখি বন্ধ করেছে। কিন্তু এবার সম্ভবত সে ছবি বদলাতে চলেছে। বৃহস্পতিবার (৩ জুলাই) ক্রীড়া মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, আগামী মাসে ভারতে অনুষ্ঠিতব্য এশিয়া কাপে অংশ নিতে পারে পাকিস্তানের হকি দল, তাদের সবুজ সংকেত দেওয়া হয়েছে। ২৯ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত বিহারের রাজগীরে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।

জানা গিয়েছে, ইতিমধ্যেই পাকিস্তানের হকি টিমকে ভারতে আমন্ত্রণ জানানোর জন্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বিদেশ মন্ত্রণালয়ের অনুমতি পেয়েছে ক্রীড়া মন্ত্রণালয়। আর পাকিস্তানও ভারতে আসতে আগ্রহ প্রকাশ করেছে। যদি পাকিস্তান হকি দল সত্যিই এশিয়া কাপের জন্যে ভারতে আসে, তাহলে অপারেশন সিঁদুরের পর এটি হবে পাকিস্তান থেকে আসা প্রথম কোনও পাকিস্তানি ক্রীড়া দল। আসলে পহেলগাঁও হামলার পর এশিয়া কাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে দুই দেশের মধ্যেই চিন্তার ভাঁজ ছিল। মনে করা হচ্ছিল যে, নিরপেক্ষ ভ্যেনুতে আয়োজিত হতে পারে এশিয়া কাপ। কিন্তু আদতে সেটা হচ্ছে না।

এ বিষয়ে ভারতীয় ক্রীড়ামন্ত্রকের একটি সূত্র জানিয়েছে যে, “আমরা বহুজাতিক প্রতিযোগিতায় ভারতে অংশগ্রহণকারী কোনও দলের বিরুদ্ধে নই। তবে দ্বিপাক্ষিক বিষয় ভিন্ন। আন্তর্জাতিক খেলাধুলার দাবি হল আমরা প্রতিযোগিতা থেকে পিছু হটতে পারি না। রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধে লিপ্ত কিন্তু তারা বহুজাতিক ইভেন্টে উপস্থিত হয়। তবে সেপ্টেম্বরে এশিয়া কাপ ক্রিকেটে ভারতকে পাকিস্তানের বিপক্ষে খেলার অনুমতি দেওয়া হবে কিনা তা জানা নেই। বিসিসিআই এখনও এ বিষয়ে যোগাযোগ করেনি আমাদের সঙ্গে। তারা যখন আমাদের সঙ্গে যোগাযোগ করবে তখন আমরা এই বিষয়ে আলোচনা করব।” সূত্রের খবর, পাকিস্তান দলগুলিকে দেশে আসার অনুমতি দেওয়ার জন্য এশিয়া কাপ এবং জুনিয়র বিশ্বকাপের জন্য অনুমতি চাওয়া হয়েছিল। কারণ দুটো টুর্নামেন্টই আয়োজিত হবে ভারতে। যদি ভারত-পাকিস্তানের হকি টিম পরস্পরের মুখোমুখি হয়, তাহলে এই নিয়ে তিনবার দুই দলের মুখোমুখি হবে। তবে ভারতের পক্ষ থেকে অনুমতি দেওয়া হলেও পাকিস্তান এখনও তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি।

নাটক শুরু, ভারতে এশিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে অস্বীকার পাক হকি দলের

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের জন্য ঘোষিত ভারতীয় দল, জায়গা পেলেন না ঋষভ

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৪০৪, নিখোঁজ ৬,১৫০ জন

PCOS থাকলে দিনটা শুরু করবেন কীভাবে? সকাল থেকে রাত, রুটিনে রাখুন এই অভ্যাসগুলি

নেলপলিশে লুকিয়ে মারণ ব্যাধির ঝুঁকি? কেনার আগে দেখে নিন এই উপকরণ রয়েছে কিনা

বর্ষা এলেই কেন বাড়ে ডেঙ্গুর দাপট? সতর্ক না হলে বিপদ!

কাকাদের হামলা থেকে বাবাকে বাঁচাতে গিয়ে বেধড়ক মারে প্রাণ গেল মেয়ের

রাত পোহালেই বিশ্বকর্মা পুজো, একইসঙ্গে শুরু রাহুকাল, পুজোর সঠিক সময় কখন?

চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, বৃহস্পতিতে ভারী বৃষ্টি ভেস্তে দেবে বিশ্বকর্মা পুজোর আনন্দ?

নেপাল দুর্যোগে নিখোঁজ পরিবারের পাশে শুভেন্দু, নিজের বেতন দিয়ে আর্থিক সাহায্যের

দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন কিংবদন্তি অভিনেতা অনন্ত নাগ, শুভেচ্ছা মোদির

কুড়মি সম্প্রদায়কে এসটি তালিকাভুক্তির প্রতিবাদে ফের সরব সাঁওতালি সংগঠন

পরকীয়ায় জড়িত সন্দেহে ঘুমন্ত স্ত্রীর ধড়-মুণ্ডু আলাদা করলেন পাষণ্ড স্বামী

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় স্ত্রীর নাক কামড়ে দিলেন বদমেজাজি স্বামী