BIG BREAKING: টেস্ট ক্রিকেটের অধিনায়কের পদ থেকেও সরলেন কোহলি

না, আর টিম ইন্ডিয়ার অধিনায়ত্ব করতে দেখা যাবে না বিরাট কোহলিকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: না, আর টিম ইন্ডিয়ার অধিনায়ত্ব করতে দেখা যাবে না বিরাট কোহলিকে। টি-২০ ক্রিকেট থেকে নিজে থেকেই সরে দাঁড়িয়েছিলেন তিনি। এরপর ওয়ান ডে-র ক্যাপ্টেন্সিও তাঁর হাত থেকে ছিনিয়ে নেয় ভারতীয় ক্রিকেট বোর্ড। তাই শুধুমাত্র টেস্ট তথা লাল বলের ক্রিকেটেই টিম ইন্ডিয়াকে কোহলির নেতৃত্ব দেওয়ার কথা ছিল। কিন্তু এবার সেখান থেকেও সরে দাঁড়ালেন তিনি। শনিবাসরীয় বিকেলে বিরাট নিজেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সবাইকে জানিয়েছেন।

সেখানে তিনি লিখেছেন, ‘গত সাতবছর প্রতিদিনই কঠোর পরিশ্রম করেছি এবং টানা ধৈর্য দেখিয়ে এই দলটাকে একটা সঠিক দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি। আমি সম্পূর্ণ সততার সঙ্গে আমার কাজ করেছি, কোনও দিকে খামতি রাখিনি। কিন্তু জীবনে একটা সময় আসে যখন সবকিছুই থেমে যায়, তাই  ভারতীয় দলের টেস্ট ক্যাপ্টেন হিসেবে আমারও থেমে যাওয়ার সময় এটাই। দীর্ঘ দিনের এই যাত্রা পথে অনেক রকমের উত্থান-পতন হয়েছে। কিন্তু নিজের ওপর বিশ্বাস এবং চেষ্টার কোনওরকম খামতি রাখিনি। সবক্ষেত্রেই নিজের ১২০ শতাংশ দেওয়ার চেষ্টা করেছি। যদি সেটা না পারি, তাহলে ঠিক হবে না। আর দলের প্রতি অসৎ হতে পারব না’।

সেই সঙ্গে  বিরাট জানিয়েছেন যে,’বিসিসিআইকে অনেক ধন্যবাদ আমাকে দেশের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ দেওয়ার জন্য। যারা সর্বদা আমার পাশে ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ’। মহেন্দ্র সিং ধোনি ২০১৪ সালে টেস্ট ক্রিকেট থেকে বিদায় নেওয়ার পরই কোহলির কাঁধে উঠেছিল দায়িত্ব।

  

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার