বিচ্ছেদের ৯ বছর পর আবারও বিয়ে করতে প্রস্তুত দীপশিখা, খুঁজছেন ‘ধনী’ পাত্র

আমি একটি কালো, লম্বা, সুদর্শন ছেলে চাই। তবে হ্যাঁ, সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল, তাঁকে অর্থবান হতে হবে। তাঁকে স্ব নির্মিত ব্যক্তি হতে হবে। যাতে সে কোনও দায়িত্ব থেকে পালিয়ে না যেতে পারে

Share:

নিজস্ব প্রতিনিধি: সমাজে একটা প্রবাদ খুব প্রচলিত রয়েছে, তা হল বিনোদন মহলের মানুষদের সংসার টেকে না। কেউ আজ সংসার গড়ছেন তো, কাল ভাঙছেন। নতুন সম্পর্কে জড়াচ্ছেন। এমনটা বহু উদাহরণ রয়েছে বলিউডে। বিবাহবিচ্ছেদের নয়বছর পর আবারও বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন দীপশিখা। এ নিয়ে তৃতীয়বার বিয়ে করবেন বলিউড অভিনেত্রী। তিনি বলিউডের একজন সুপরিচিত অভিনেত্রী। বর্তমানে তিনি টেলিভিশনেও অভিনয় করেন। অথচ নব্বইয়ের দশকে রূপালী পর্দায় দাপিয়ে রাজ করতেন দীপশিখা নাগপাল। যাই হোক, অভিনেত্রীর এখন বয়স ৪৭ বছর। কিন্তু তাঁকে দেখে বোঝার উপায় নেই।

কর্মজীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও তিনি সর্বদা খবরে থাকেন অভিনেত্রী। ব্যক্তিগত জীবনে তাঁর দু’বার বিবাহ হয়েছে। কিন্তু দুটি বিবাহই ব্যার্থ হয়েছে। সব দুঃখ ভুলে আবারও তিনি বিয়ে করতে চাইছেন। সম্প্রতি একটি সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে দু’বার বিয়ে ভাঙার বিষয়ে কথা বলেছেন অভিনেত্রী। তাঁর কথায়, ‘এখন আমি প্রতিটি পদক্ষেপ খুব সাবধানে নিই। কিন্তু আগে এমন কিছু ছিল না। কাজ করার পর অনুশোচনা করতাম। প্রথম বিয়ে ভেঙে যাওয়ার পর আমি দ্বিতীয় বিবাহ করি। ভেবেছিলাম হয়তো এবার সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। কিন্তু তা হয়নি। যখন সম্পর্কের অন্য ব্যক্তি আপনাকে পরিবর্তন করার চেষ্টা করে, তখনই সমস্যার সূত্রপাত হয়।’ এরপর দীপশিখা বলেন, ‘আমি নিজেকে একেবারে বদলে ফেলেছিলাম, কিন্তু একটা সময় এসেছিল, যখন আমি ক্লান্ত হয়ে পড়ে ছিলাম। আমি আমার দ্বিতীয় বিবাহ সফল করার জন্যে অনেক চেষ্টা করেছিলাম। কিন্তু তা সফল হয়নি।এখন আমি অবিবাহিত। আমার বাচ্চারাও বলে মা, যদি তোমার প্রেমিক থাকে তাহলে বাড়ি নিয়ে আসো। কিন্তু আমি কারো সঙ্গে ডেটিং করছি না। যদি ছেলেটি ভাল হয়, তাহলে আমি তৃতীয় বিয়ে করতে প্রস্তুত।’

এরপর তিনি কেমন সঙ্গী চান সেই বিষয়ে বলেন, ‘আমি একটি কালো, লম্বা, সুদর্শন ছেলে চাই। তবে হ্যাঁ, সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল, তাঁকে অর্থবান হতে হবে। তাঁকে স্ব নির্মিত ব্যক্তি হতে হবে। যাতে সে কোনও দায়িত্ব থেকে পালিয়ে না যেতে পারে।’ প্রসঙ্গত, দীপ শিখার প্রথম বিবাহ হয়েছিল জিৎ উপেন্দ্রর সঙ্গে। তাঁর সঙ্গে বিচ্ছেদের পর তিনি কেশব অরোরার সঙ্গে স্থায়ী ভাবে বসবাস করতে শুরু করেন। কিন্তু ২০১৬ সালে তাঁদের আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদ হয় যায়।

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

হোটেলে খাবার না মেলায় অগত্যা রাস্তার ধারে পড়ে থাকা মৃত কুকুরের মাংস খেলেন যুবক! চাঞ্চল্য ওড়িশায়

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

রবিতে গঙ্গার ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ছটপুজোতেও

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক