৫৩ তম জন্মদিন, লন্ডনে স্ত্রী ডোনার সঙ্গে কেক কাটলেন সৌরভ

Share:

আন্তর্জাতিক ডেস্ক : বিদেশের মাটিতে স্ত্রীর সঙ্গে জন্মদিনের কেক কাটলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। মঙ্গলবার (৮ জুলাই) তাঁর ৫৩ তম জন্মদিন। রাত ১২টায় লন্ডনে  স্ত্রী ডোনার সঙ্গে কেক কেটে জন্মদিন পালন করলেন তিনি। কর্মসূত্রে লন্ডনে থাকেন সৌরভকন্যা সানা। মেয়ের কাজের জন্যই স্ত্রীকে নিয়ে লন্ডনে গিয়েছিলেন মহারাজ। সেখানেই জন্মদিনও কাটালেন তিনি। মঙ্গলবারই তার ফিরে আসার কথা রয়েছে।

জানা গিয়েছে, মঙ্গলবার কলাকাতয় ফিরবেন প্রিন্স অফ ক্যালকাটা। এদিন বিকেলেই সিএবি-র পক্ষ থেকে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সোমবার তাঁর কলাকাতায় ফেরার কথআ থাকলেও বিমান বিভ্রাটের কারণে তিনি ফিরছেন মঙ্গলবার। লন্ডনের আবহাওয়া খারাপ থাকার কারণে বিমান উড়তে লেট হয়। প্রায় ৪ ঘন্টা বিলম্ব হয় বিমানের। তাই স্ত্রী,  বন্ধুদের সঙ্গে ৫৩ তম বছর জন্মদিনের প্রথম কেক কাটলেন তিনি।

সূত্রের খবর, লন্ডন থেকে ফিরে এদিন বাড়িতেই কাটাবেন দাদা। মা ও পরিবারের সঙ্গে সময় কাটাবেন। তবে সিএবির পক্ষ থেকে তাঁর জন্মদিন উপলক্ষ্যে ছোট্টো এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বার্মিংহামে ভারত-ইংল্যান্ডের ম্য়াচে প্রথম ২দিন মাঠেই হাজির ছিলেন প্রিন্স অব ক্যালকাটা। তাঁর সঙ্গে লন্ডনে স্ত্রী ডোনা এবং আরও কয়েকজন বন্ধু ছিলেন বলে জানা গিয়েছে। এদের সকলের সঙ্গে এক হোটেলে কেক কেটে জন্মদিন উপভোগ করলেন। মঙ্গলবার সকালেই ফিরেছেন কলকাতায়। বাড়িতেই দিনটি কাটানোর পরিকল্পনা রয়েছে তাঁর। সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বাঙালির আলাদা টান। এই নামের সঙ্গে জড়িয়ে রয়েছে আবেগ। আজ সেই আবেগের জন্মদিন।

পড়ুয়াদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহারের অভিযোগ নিয়ে তদন্ত শুরু র‍্যাফের

কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন রেল প্রতিমন্ত্রী রভনীত সিংহ বিট্টু

বর্ষায় সারাক্ষণ ক্লান্ত লাগছে? অবহেলা নয়, কারণ হতে পারে এই ৫ শারীরিক সমস্যা

কারি পাতার জাদুকরী গুণ, রোজ খেলেই হবে ৫টি দুর্দান্ত উপকার

NEET প্রশ্নফাঁসের জের, পরীক্ষার দায়িত্বে থাকা NTA-র ৪৭ আধিকারিক বরখাস্ত

রোজকার এই অভ্যাসগুলোই দ্রুত বুড়িয়ে দিতে পারে আপনার মস্তিষ্ক! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণে ১২ সেনা জওয়ান-সহ নিহত ১৫

মেরামতির জন্য রবিতে ফের বন্ধ দ্বিতীয় হুগলি সেতু

ইনস্টাগ্রামে সক্রিয়তা বাড়াতে হবে, মন্ত্রীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

আরশোলাদের পাশে মমতা, সোমে দিল্লিতে যাচ্ছেন তৃণমূলনেত্রী

ইস্তফার পরেই বাংলাদেশের পদত্যাগী রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবি জানাল এনসিপি

ইস্কন মায়াপুরে মহাসমারোহে পালিত হল উল্টোরথ যাত্রা

কমনওয়েলথ গেমসের আগে জোর ধাক্কা জুডো দলের, ডোপ টেস্টে ধড়া পড়ে সাসপেন্ড তুলিকা মান

চলন্ত গাড়ির উপর পাথর পড়ে মৃত্যু হল ১৩ জনের, ভয়াবহ দুর্ঘটনা হিমাচলে