বেআইনি কাফশিরাপ ও ট্যাবলেট বিক্রির অভিযোগে গ্রেফতার মন্দিরের পুরোহিত

ভগবানের পুজো করার আড়ালে চলত তাঁর বেআইনি ব্যবসা।

Share:

নিজস্ব প্রতিনিধি: সমাজের চোখে তিনি পুরোহিত হলেও, আসলে ছিলেন একজন ভণ্ড। ভগবানের পুজো করার আড়ালে চলত তাঁর বেআইনি ব্যবসা। তবে এই বেশি দিন চলল না এই কাজ।

বেআইনি কাফশিরাপ ও ট্যাবলেট বিক্রির অভিযোগে মধ্যপাড়ার এক মন্দিরের পুরোহিতকে গ্রেফতার করল আলিপুরদুয়ার থানার পুলিশ। গত শনিবার বিকেল নাগাদ নিউটাউন সম্মেলনি ক্লাব সংলগ্ন মন্দিরের পুরোহিতের বাড়িতে হানা দেয় পুলিশ। তল্লাশি চালিয়ে বেআইনি কাফশিরাপ ও ট্যাবলেট উদ্ধার করে অ্যান্টি ক্রাইম টিম।

দীর্ঘদিন ধরেই মধ্যপাড়া এলাকার বাসিন্দা পেশায় মন্দিরের পুরোহিত সুমন চক্রবর্তীর বিরুদ্ধে অল্প বয়সী ছেলে-মেয়েদের নেশাজাতীয় দ্রব্য বিক্রির অভিযোগ উঠে আসছিল পুলিশে কাছে। পাশাপাশি, ভক্তদের প্রসাদের নামে নেশাজাত ট্যাবলেট ও কাফসিরাপ বিতরণের অভিযোগও ছিল।

অভিযুক্তর বাড়ি থেকে উদ্ধার হয় ১৪৭ বোতল বেআইনি কাফশিরাপ এবং ৬ বাক্স নেশাজাত ট্যাবলেট। রবিবার অভিযুক্তকে NDPS ধারায় জলপাইগুড়ি জেলা আদালতে পাঠিয়েছে আলিপুরদুয়ার থানার পুলিশ।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য