কলেজ ফেস্টে মাথায় মদের গ্লাস, বেলিডান্সারের সঙ্গে ‘জামাল কুদু’ নাচ তৃণমূল ছাত্রনেতার

Share:

নিজস্ব প্রতিনিধি, বেলঘরিয়া : কলেজ ফেস্টে মাথায় মদের গ্লাস নিয়ে নাচের ভিডিও ভাইরাল প্রাক্তণীর। বেলঘরিয়ার ভৈরব গাঙ্গুলি কলেজের এই ঘটনায় ফের চাঞ্চল্য ছড়িয়েছে। মদের গ্লাস নিয়ে বেলি ডান্সারের সঙ্গে কোমর দোলাতে দেখা গিয়েছে ওই কলেজের প্রাক্তণী রাণা বিশ্বাসকে। রানা আবার তৃণমূল ছাত্র পরিষদের এক নেতা। কসবা কাণ্ডের পর কলকাতা সহ রাজ্যের একাধিক জেলার কলেজে কলেজে দেখা গিয়েছে প্রাক্তণীদের রাজ। এককথায় মনোজিৎ মডেল।

সূত্রের খবর, রানা বিশ্বাস দশ বছর আগেই কলেজ থেকে পাশ করে বেরিয়েছেন। তাঁর মা কামারহাটি পুরসভার কাউন্সিলর। কলেজের মধ্যে মহিলার সঙ্গে নাচ করা নিয়ে কলেজ কর্তৃপক্ষ মুখ খুলতে রাজি হয়নি। এমনকি এই বিষয়ে গুরুত্ব দিতেও রাজি হয়নি কলেজের গভর্নিং বডির সদস্য গোপাল সাহা। তাঁরা আরও একটি পরিচয় রয়েছে, তিনি তৃণমূল পরিচালিত কামারহাটির পুরসভার চেয়ারম্যান।

কসবা ল কলেজের ঘটনার পর বালিগঞ্জ, সোনারপুর সহ আরো একাধিক কলেজে দেখা গিয়েছে প্রাক্তণীদের রাজ চলে। সেখানে নিজেদের ইচ্ছেমতো দাপিয়ে বেরায় তারা। এবার বেলঘরিয়াতেও দেখা গেল একই ছবি। বেশিরভাগ অভিযুক্তদের সঙ্গে তৃণমূল ছাত্র পরিষদের যোগ মিলেছে। কসবার পরে একের পর এক ‘কীর্তি’ সামনে এসেছে। কোথাও ছাত্রীদের দিয়ে মাথা টেপানো, কোথাও নাচতে বলার মতো ঘটনা ঘটেছে। এবার দেখা গেল মদের গ্লাস মাথায় নিয়ে বেলি ডান্সারের সঙ্গে নাচ করতে।

কলেজের গভর্নিং বডি জানিয়েছে, কলেজ ফাংশানে একটু নাচ হয়ে থাকে। তবে মদের গ্লাস ছিল কিনা তিনি জানেন না। কলেজ পাশের পরেও কি করে একজন প্রাক্তণী কলেজের সঙ্গে যুক্ত থাকতে পারেন, সেই নিয়ে প্রশ্ন উঠছে। এই প্রসঙ্গে গোপাল সাহা জানান, এটা কলেজের অধ্যক্ষ জানেন। বিতর্ক তৈরি হতেই রানা বিশ্বাস জানিয়েছেন, এটা কলেজের ঘটনা নয়। ওটা একটি বিয়ে বাড়ির অনুষ্ঠান।

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৩

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের