আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

 ইতিহাস গড়ে প্রথমবার টি ২০ বিশ্বকাপে জায়গা করে নিল ইতালি

নিজস্ব প্রতিনিধি: ফুটবলাররা যা করে দেখাতে পারেননি, ইতালির ক্রিকেটাররা তাই করে দেখালেন। প্রথমবার টি টোয়েন্টি বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করল আজ্জুরিরা। সেই সঙ্গে গড়ল ইতিহাস।

আগের ম্যাচে স্কটল্যান্ডকে হারিয়েই আগামী বছর ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় টি টোয়েন্টি বিশ্বকাপ খেলার পথে এক ধাপ এগিয়ে গিয়েছিল ইতালি। শনিবার নেদারল্যান্ডসকে হারাতে পারলেই গ্রুপ শীর্ষে থেকে বিশ্বকাপ খেলার ছাড়পত্র পেত আজ্জুরিরা। তবে শেষ ম্যাচে ডাচদের কাছে হেরেও নেট রান রেটের নিরিখে জার্সিকে হারিয়ে মূলপর্বে জায়গা করে নিয়েছে। শুক্রবার হেগের ভোরবার্গ ক্রিকেট ক্লাব মাঠে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আজ্জুরিরা। কিন্তু নেদারল্যান্ডসের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের মুখে তেমন সুবিধা করতে পারেননি জো বার্নসের ছেলেরা। নির্ধারিত ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ১৩৪ রান তোলে আজ্জুরিরা। দলের হয়ে সর্বোচ্চ রান করেন বেঞ্জামিন মানেত্তি (৩০)। অধিনায়ক জো বার্নস (২২), হ্যারি মানেত্তি (২৩) ও গ্র্যান্ট স্টুয়ার্ট (২৫) দুই অঙ্কের রান পান। বিশ্বকাপ খেলার জন্য ইতালির সামনে লক্ষ্য ছিল ডাচদের ১৪ ওভারের মধ্যে জিততে না দেওয়া। সেই লক্ষ্যপুরণ করতে সক্ষম হয়েছেন ক্রিসান কালুমাজে-বেঞ্জামিন মানেত্তিরা। দুই বোলারের আঁটোসাঁটো বোলিংয়ের ফলে ১৪ ওভারের মধ্যে জিততে পারেনি ডাচরা। ১৬.২ ওভারে এক উইকেট হারিয়ে জয় হাসিল করে নেদারল্যান্ডস। অধিনায়ক স্কট এডওয়ার্ডস (৩৭), ম্যাক্স ওডাউড (৪৭) অপরাজিত থাকেন।

ইউরোপীয় অঞ্চলের বাছাইপর্ব শেষে ৪ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট তুলে বিশ্বকাপ খেলার ছাড়পত্র পেয়েছে নেদারল্যান্ডস। ইতালিও নেট রান রেটে এগিয়ে থেকে ছাড়পত্র জোঘাড় করে নিয়েছে। বিশ্বকাপে জায়গা নিশ্চিত করায় ইতালিকে অভিনন্দন জানিয়েছেন আইসিসির চেয়ারম্যান জয় শাহ।ভারত ও শ্রীলঙ্কায় আগামী বছরের টি-২০ বিশ্বকাপ হবে ২০ দল নিয়ে। এর মধ্যে ১৫ দল জায়গা নিশ্চিত করেছে। দলগুলো হলো- বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, নেদারল্যান্ডস, ইতালি। এশিয়া অঞ্চলের বাছাইপর্ব পেরিয়ে আরও তিন ও আফ্রিকা অঞ্চলের বাছাইপর্ব পেরিয়ে বিশ্বকাপে আসবে দুই দল।

 

 

Published by:

Share Link:

More Releted News:

কাটল শনির দশা, নিশাঙ্কা-রাহুলের ঝোড়ো ইনিংসে রাজস্থানকে হারিয়ে জয়ী দিল্লি

বিধ্বংসী ব্যাটিং রিয়ান-ডোনোভানের, দিল্লিকে ২২৬ রানের লক্ষ্য দিল রাজস্থান

আইপিএল থেকে ফিরেই দুঃসংবাদ, গুরুতর চোটে এক মাস মাঠের বাইরে মিচেল

শুভমন আউট হতেই বল নিয়ে যা করলেন বিরাট, তাজ্জব দর্শকরা, রইল ভিডিও

বঙ্গে কে আসবে ক্ষমতায়? মনের কথা জানিয়ে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়

হোটেলের বাথরুমে মহিলাদের ভিডিও রেকর্ডের অভিযোগ, গ্রেফতার অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ