মথুরাপুর থানার ওসি’র বাড়ি থেকে ধরা পড়ল ঋণ পাইয়ে দেওয়ার নামে প্রতারণা চক্র,ধৃত ৫

Share:

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: মথুরাপুর থানার ওসি’র নিউ ব্যারাকপুরের বাড়িতে সন্ধান মিলল প্রতারণা চক্রের। গ্রেফতার হলেন মোট ৫ জন প্রতারক। ধৃতরা হলেন রাজা পাল, বিকাশ সমাদ্দার, রাজদীপ দে, রাজ পল, সুমন্ত মন্ডল। ধৃতদের কাছ থেকে বিধাননগর সাইবার ক্রাইম শাখার(Bidhannagar Cyber Crime) পুলিশ মোট ১১টি মোবাইল ফোন, ১৫ টি ডেবিট কার্ড, ৪টি সিম কার্ড ফোনের, একটি রাবার স্টাম্প ও তিনটি ব্যাংকের চেক বই আটক করেছে। ধৃতদের শনিবার আদালতে পেশ করেছে বিধান নগর সাইবার ক্রাইম শাখা। জানা গেছে দীর্ঘদিন থেকে নিউব্যারাকপুরের লিচু বাগানের(Lichubagan) লেলিন সরণীতে মথুরাপুর থানার ওসির(OC Mathurapur) বাড়িতে ঘর ভাড়া নিয়ে মোটা অংকের টাকার ঋণ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণার ঘটনা ঘটাচ্ছিল।

মথুরাপুর থানার ওসির ওই বাড়িটি বর্তমানে দেখাশোনা করতেন তার ভাইপো। সেখানেই বহিরাগত ছেলেমেয়েদের নিয়ে এসে এই প্রতারণার চক্র চালানো হচ্ছিল। সম্প্রতি এই প্রতারণা চক্রের বিরুদ্ধে জনৈক দিবাকর নাইকের স্ত্রী পুষ্পা লতা বাই পুলিশের কাছে অভিযোগ করে যে whatsapp গ্রুপের মাধ্যমে সে ৩১ লক্ষ ৩৬ হাজার টাকা বিনিয়োগ করে। কিন্তু তাকে অধিক মুনাফা দেওয়া হবে বলে ওই টাকা আত্মসাৎ করে নেয় এই প্রতারকরা। এই ঘটনার তদন্ত করতে গিয়ে মথুরাপুর থানার ওসির নিউ ব্যারাকপুরের বাড়িতে প্রতারণা চক্রের হদিস পায় বিধাননগর সাইবার ক্রাইম শাখা।বিধাননগর পুলিশ কমিশনারেটের সাইবার ক্রাইম বিভাগের অফিসার সোমনাথ সিনহা রায় সহ চার পুলিশ সদস্যের টিম গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে নিউ ব্যারাকপুর এবং মধ্যমগ্রাম থেকে এই প্রতারণা চক্রের মোট পাঁচজনকে গ্রেফতার করে।

এই প্রতারণা চক্রের বিরুদ্ধে বিধাননগর সাইবার ক্রাইম থানায় ভারতীয় দণ্ডবিধির ৩১৬ (২), ৩১৮ (৪), ৩১৯( ২),৬১ (২), ১১১ (৪), ১১১ ( ৬) এবং বিএনএস ২০২৩ ধারায় মামলা দায়ের হয়েছে। একজন দায়িত্ববান পুলিশ অফিসারের বাড়িতে কি করে এই প্রতারণা চক্র চলছিল তা নিয়ে এলাকাবাসী প্রশ্ন তুলতে শুরু করেছে। পুলিশ অফিসাররাও এই ঘটনার তদন্ত করে দেখছে। বিধাননগর, সল্টলেক, নিউটাউন ,মধ্যমগ্রাম, বারাসত, বাগুইআটি, এয়ারপোর্ট সহ বিভিন্ন এলাকায় প্রতিনিয়ত অনলাইন(On Line) প্রতারণা চক্র ধরা পড়ছে। বিভিন্ন ফ্ল্যাটে দিনের পর দিন এই ধরনের প্রতারণা চক্রকে ধরতে সক্ষম হয়েছে পুলিশ। এবার মথুরাপুর থানার ওসির বাড়ি থেকে এই ভুয়ো কল সেন্টার(Fake Call Center) সহ প্রতারণা চক্রের হদিশ পেল বিধাননগর সাইবার ক্রাইম শাখা।।

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!