কোটি কোটি পুরুষের হৃদয় ভেঙে সেপ্টেম্বরেই বিয়ের পিঁড়িতে সেলিনা গোমেজ

এবার বিয়ের পিঁড়িতে বিশ্বখ্যাত গায়িকা-অভিনেত্রী সেলেনা গোমেজ দীর্ঘদিনের প্রেমিক তথা সঙ্গীত প্রযোজক বেনি ব্লাঙ্কোর সঙ্গে বিবাহ বন্ধনে বাধা পড়তে চলেছেন সেলিনা।

Share:

নিজস্ব প্রতিনিধি: মাস কয়েক আগে বাগদান সেরেছেন। এবার বিয়ের পিঁড়িতে বিশ্বখ্যাত গায়িকা-অভিনেত্রী সেলেনা গোমেজ দীর্ঘদিনের প্রেমিক তথা সঙ্গীত প্রযোজক বেনি ব্লাঙ্কোর সঙ্গে বিবাহ বন্ধনে বাধা পড়তে চলেছেন সেলিনা। কয়েকটি প্রতিবেদন অনুযায়ি, আগামী সেপ্টেম্বরেই তাঁদের চার হাত এক হবে ক্যালিফোর্নিয়ায়। জানা গিয়েছে, সেলেনা এবং বেনির একটি অন্তরঙ্গ বিয়ে হবে। সেখানে কেবল তাঁদের নিকটতম বন্ধুবান্ধব এবং পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন। তাঁদের বিবাহ অনুষ্ঠান দুই দিন জুড়ে উদযাপিত হবে। তবে এখনও স্থান এবং থিম সম্পর্কে বেশি কিছু প্রকাশ করা হয়নি।

সূত্রের খবর, দম্পতি ইতিমধ্যেই ই-মেইলের মাধ্যমে তাঁদের বন্ধুবান্ধবদের বিয়ের আমন্ত্রণপত্র পাঠিয়েছেন।কিছু নির্বাচিত অতিথির জন্য এক সপ্তাহব্যাপী বিয়ের অনুষ্ঠান উদযাপিত হবে, আমন্ত্রণপত্রে অতিথিদের জন্য “রাত্রিকালীন ব্যাগ” বহন করতে হবে। সুতরাং হলিউডে এবার বিয়ের সানাই বাজতে চলেছে। তবে সেলেনা বা বেনি কেউই তাদের বিয়ের খবরে এখনও প্রতিক্রিয়া জানাননি। দম্পতি এখনও আনুষ্ঠানিকভাবে বিয়ের তারিখ ঘোষণা করেননি। গতবছর ডিসেম্বরে সেলেনা এবং বেনি তাঁদের বাগদানের খবর দিয়ে গোটা বিশ্বকে চমকে দিয়েছিলেন। তারা সোশ্যাল মিডিয়ায় তাঁদের ভালোবাসার ছবি পোস্ট করে ঘোষণাটি করে ছিলেন।

যেখানে গায়িকার আঙুলে একটি বিশাল হীরার পাথরের আংটি জ্বলজ্বল করছিল। সেটিই ছিল গায়িকার বাগদানের আংটি। সেলেনা এবং বেনি বেশ কয়েক বছর ধরে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে রয়েছেন। তারা প্রথম ২০১৫ সালে প্রাক্তনের অ্যালবাম, সেম ওল্ড লাভ-এ একসঙ্গে কাজ করেছিলেন। তবে ২০২৩ সালের দিকে তারা ডেটিং শুরু করেন। ২০২৩ সালের ডিসেম্বরে, সেলেনা তাদের সম্পর্কের ঘোষণা করেন। প্রায় ছয়মাস ধরে ডেটিংয়ের পর তাঁরা ভক্তদের কাছে নিজেদের সম্পর্কের ঘোষণা দেন। সেই সময়ে একটি আন্তরিক ইনস্টাগ্রাম পোস্টে, সেলিনা গোমেজ ব্লাঙ্কোকে “আমার পরম সবকিছু” বলে উল্লেখ করে ছিলেন। বেনির আগে, জাস্টিন বিবারের সঙ্গে ডেট করেছিলেন সেলিনা। তাদের সম্পর্ক ২০১০ সালে শুরু হয়েছিল, কিন্তু ২০১৮ সালে তাঁদের বিচ্ছেদ ঘটে।

তারাতলাকাণ্ডে শ্রমিক সরবরাহকারী-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ

তারাতলাকাণ্ডে মৃত্যু একমাত্র উপার্জনকারীর, শোকে মুহ্যমান ভাটপাড়ার চৌধুরী পরিবার

তারেক রহমানের উপদেষ্টার ‘হেনস্থা’ নিয়ে দিল্লির ব্যাখ্যা খারিজ করল ঢাকা

কালিয়াচকের কুখ্যাত দুষ্কৃতী বকুল শেখকে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরাল পুলিশ

হায়ালুরোনিক অ্যাসিড নাকি গ্লিসারিন, ত্বকের জন্য কোন ময়েশ্চারাইজিং উপাদান বেশি কার্যকর?

জরাজীর্ণ ঘরে ফরাসি স্ত্রী ও ৫ সন্তানকে বন্দি করে এক যুগ নির্যাতন, পাষণ্ড পাকিস্তানির পর্দাফাঁস

চিংড়িহাটা উড়ালপুল টানা ৬০ ঘন্টা বন্ধ থাকবে, বিকল্প পথ কী জেনে নিন…

অনামিকার মরদেহ জগৎবল্লভপুরে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়লেন পড়শিরা

‘পাসপোর্ট-ও নাগরিকত্বের প্রমাণ নয়’, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক, তুঙ্গে বিতর্ক

কলকাতায় ছাড়পত্র পাওয়া সমস্ত নির্মাণ কাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ, নবান্নে জানালেন শুভেন্দু

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে নিহত ৫, জানালেন মুখ্যমন্ত্রী

বাইকে টিউশন পড়তে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু দ্বাদশ শ্রেণির ছাত্রের

তারাতলার ভেঙে পড়া গুদামের নকশায় গাফিলতি! অনুমোদন দিয়েছিল ফিরহাদের পুরবোর্ড

তীব্র গরমেও সতেজ থাকবে ছাদবাগান, জেনে নিন গাছ বাঁচানোর ৫টি সহজ উপায়