পাকিস্তানের বালুচিস্তানে যাত্রীবাহী বাসে ফের হামলা, গুলিতে ঝাঁঝরা তিন কাওয়ালি শিল্পী

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: ফের রক্তে ভিজল বালুচিস্তানের মাটি। গতকাল বুধবার (১৬ জুলাই) বালুচিস্তানের কালাতের কাছে যাত্রীবাহী এক বাসে অতর্কিতে হামলা চালায় জঙ্গিরা। বাসে থাকা যাত্রীদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিন যাত্রীর। গুরুতর জখম হন আরও ১৩ জন। নিহত তিনজনের মধ্যে রয়েছেন প্রখ্যাত কাওয়ালি শিল্পী আহমেদ হুসেইন সাবরি ও তার ছেলে আহমেদ রাজা। কোনও জঙ্গি গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার না করলেও পুলিশের সন্দেহ বালুচিস্তান লিবারেশন আর্মির সদস্যরাই ওই হত্যালীলা সংগঠিত করেছে।

কালাতের পুলিশ সুপার সাজ্জাদ জানিয়েছেন, ‘গতকাল বুধবার অন্যান্য শিল্পীদের সঙ্গে বাসে চেপে কোয়েটা যাচ্ছিলেন প্রখ্যাত কাওয়ালি শিল্পী আহমেদ হুসেইন সাবরি। কোয়েটা-করাচি মহাসড়কের নেমারঘে আচমকাই যমদূতের মতো হাজির হয়ে বাসটি থামায় জঙ্গিরা। তার পর বাসে উঠে স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র দিয়ে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে। গুলিতে ঝাঁঝরা হয়ে যান আহমেদ হুসেইন সাবরি, তাঁর ছেলে আহমেদ রাজা সাবরি ও অন্য এক সঙ্গীতশিল্পী। গুলিবিদ্ধ হন আরও ১৩ জন। হামলার বর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে কোয়েটা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের আধিকারিকরা জানিয়েছেন, নিহতদের শরীরে একাধিক গুলির আঘাত ছিল, অধিকাংশই মাথা ও শরীরের উপরের অংশে।

জঙ্গিদের হাতে ভাই ও ভাইপোর খুনের খবরে ভেঙে পড়েছেন পাকিস্তানের প্রখ্যাত কাওয়ালি শিল্পী মজিদ আলি সাবরি। কান্না জড়িত কণ্ঠে সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ‘এক বিয়ের অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশনের জন্য কোয়েটা যাচ্ছিলেন আহমেদ হুসেইন সাবরি। তার সঙ্গে ছিলেন ছেলে-সহ অন্যান্য শিল্পীরা। মাঝপথে যে জঙ্গিরা এভাবে প্রাণ কাড়বে, তা কখনই ভাবতে পারিনি।’

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?