বেন্টফোর্ডকে হেলায় উড়িয়ে দুইয়ে উঠে এল লিভারপুল

পয়েন্ট টেবিলেন দ্বিতীয়স্থানে উঠে এল যুরগেন ক্লপের দল। 

Share:

আন্তর্জাতিক ডেস্ক: অবশেষে জয়ের সরণিতে ফিরল লিভারপুল। চলতি প্রিমিয়ার লিগে টানা তিন ম্যাচ জয় শূন্য থাকার পর রবিবার রাতে বেন্টফোর্ডকে হারাল তারা। ঘরের মাঠে প্রতিপক্ষকে ৩-০ ব্যবধানে পরাজিত করল অলরেডসরা। সেই সঙ্গে পয়েন্ট টেবিলেন দ্বিতীয়স্থানে উঠে এল যুরগেন ক্লপের দল। 

যদিও ম্যাচের শুরুতেই গোলের দেখা পায়নি লিভারপুলের ফুটবলাররা। বেন্টফোর্ডের জালে বল জড়াতে তাদের সময় লেখেছে ৪৪ মিনিট। আর্নল্ডের পাস থেকে ক্লপের দলের হয়ে প্রথম গোলটি করেন ফ্যাবিনো। যার ফলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় লাল জার্সিধারীরা। 

এরপর দ্বিতীয়ার্ধের শুরু থেকেও দাপট দেখাতে শুরু করেন অলরেডসরা। ম্যাচের ৬৯ মিনিটে রবার্টসনের পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন অ্যালেক্স চেম্বারলেইন। আর এর ঠিক আট মিনিট পরই স্কোরলাইন ৩-০ করে দেন তাকুমি মিনামিনো। ফিরমিনোর পাস থেকে গোল করেন এই জাপানি ফুটবলার। এরপর আর কোনও গোল হয়নি।

গোটা ম্যাচে বল দখলের লড়াইতে মোট ৭০ শতাংশ এগিয়ে ছিলেন লিভারপুলের ফুটবলাররা। ভাগ্য সুপ্রসন্ন থাকলে তারা আরও বড় ব্যবধানে জিততে পারত। এই জয়ের ফলে ২১ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয়স্থানে উঠে এল তারা।  এক ম্যাচ বেশি খেলে ৫৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে গতবারের চ্যাম্পিয়ন ম্যান সিটি।

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

পড়ুয়ার আঁকা সরস্বতীর ছবি ছিঁড়ে বিতর্কে শিক্ষক, সাসপেন্ড করল মধ্যশিক্ষা পর্ষদ

আফগানিস্তানে স্কুলের মধ্যেই বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

প্রাক বিবাহ অনুষ্ঠানের আয়োজন লোকাল ট্রেনের কামরাতেই, ভাইরাল ভিডিও

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির