বোর্ডের ফেয়ারওয়েল টেস্টের প্রস্তাব ফিরিয়ে দেন কোহলি

আর সেই টেস্টটি হতো বিরাটের শততম টেস্ট।

Share:

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণ আফ্রিকায় সিরিজ হারের পরের দিনই ভারতীয় টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়েন বিরাট। তিনি গত শনিবার সন্ধ্যায় টুইট করে ক্যাপ্টেন্সি ছাড়ার কথা নিজেই সবাইকে জানান। আর তার কয়েক মিনিটের মধ্যেই বিসিসিআইয়ের পক্ষ থেকে বিশেষ ধন্যবাদ জানানো হয় তাঁকে। এরপর ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে কোহলির কাছে দেশের মাটিতে ফেয়ারওয়েল টেস্ট ম্যাচ খেলার প্রস্তাব গিয়েছিল। কিন্তু বিরাট বিসিসিআইয়ের সেই প্রস্তাব ফিরিয়ে দেয়। তিনি অধিনায়ক হিসেবে বিদায়ী টেস্ট ম্যাচ খেলতে চাননি। আর সেই টেস্টটি হতো বিরাটের শততম টেস্ট।

কোভিড পরিস্থিতি ঠিক থাকলে আগামী ফেব্রুয়ারি মাসে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট ম্যাচে খেলবে টিম ইন্ডিয়া। আর সেই ম্যাচটি বেঙ্গালুরুতে করিয়ে কোহলিকে বিশেষ ফেয়ারওয়েল দিতে চেয়েছিল বোর্ড। কিন্তু টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক তাতে রাজি হননি।

অধিনায়কত্ব ছাড়ার টুইটে বিরাট লিখেছিলেন, ‘গত সাতবছর প্রতিদিনই কঠোর পরিশ্রম করেছি এবং টানা ধৈর্য দেখিয়ে এই দলটাকে একটা সঠিক দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি। আমি সম্পূর্ণ সততার সঙ্গে আমার কাজ করেছি, কোনও দিকে খামতি রাখিনি। কিন্তু জীবনে একটা সময় আসে যখন সবকিছুই থেমে যায়, তাই  ভারতীয় দলের টেস্ট ক্যাপ্টেন হিসেবে আমারও থেমে যাওয়ার সময় এটাই। দীর্ঘ দিনের এই যাত্রা পথে অনেক রকমের উত্থান-পতন হয়েছে। কিন্তু নিজের ওপর বিশ্বাস এবং চেষ্টার কোনওরকম খামতি রাখিনি। সবক্ষেত্রেই নিজের ১২০ শতাংশ দেওয়ার চেষ্টা করেছি। যদি সেটা না পারি, তাহলে ঠিক হবে না। আর দলের প্রতি অসৎ হতে পারব না’।

 

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

পড়ুয়ার আঁকা সরস্বতীর ছবি ছিঁড়ে বিতর্কে শিক্ষক, সাসপেন্ড করল মধ্যশিক্ষা পর্ষদ

আফগানিস্তানে স্কুলের মধ্যেই বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

প্রাক বিবাহ অনুষ্ঠানের আয়োজন লোকাল ট্রেনের কামরাতেই, ভাইরাল ভিডিও

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির