মালবাজারের শালবাড়ীর পাটক্ষেতে নাবালিকার রহস্যমৃত্যু, তদন্তে পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি,মালবাজার: মেটেলি ব্লকের বিধাননগর গ্রাম পঞ্চায়েতের শালবাড়ী এলাকায় এক নাবালিকার মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। শুক্রবার সকালে ওই নাবালিকার মৃতদেহ একটি পাটক্ষেত (Jute Field)থেকে উদ্ধার হয়।ঘটনার খবর পেয়ে মেটেলি থানার(Meteli P.S.) পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে বলে জানা জাই মৃত্যুর সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। এটি আত্মহত্যা, দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড ,তা জানতে পুলিশ বিভিন্ন দিক থেকে তদন্ত শুরু করেছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই নাবালিকার সঙ্গে এক যুবকের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলে এলাকায় গুঞ্জন রয়েছে। তবে পুলিশ বিষয়টি এখনও নিশ্চিত করেনি। তদন্তকারীরা সম্ভাব্য প্রত্যেকটি দিক খতিয়ে দেখছেন।এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। আতঙ্কিত ও ক্ষুব্ধ স্থানীয়রা দাবি তুলেছেন, দ্রুত তদন্ত শেষ করে প্রকৃত দোষীদের চিহ্নিত করে কঠোর শাস্তির ব্যবস্থা করা হোক।পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে। সেই অনুযায়ী পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

স্থানীয় মানুষজনের স্পষ্ট দাবি, এটি আত্মহত্যার ঘটনা নয়। ওই নাবালিকাকে খুন করা হয়েছে। এই ধরনের ঘটনা ঘটায় এলাকায় রীতিমতো ভয়ের পরিবেশ সৃষ্টি হয়েছে। কোন পুরনো শত্রুতাছে রে ওই নাবালিকাকে খুন করা হয়েছে বলে মনে করছেন স্থানীয় মানুষজন। যেভাবে মৃতদেহটি পাট ক্ষেতে পড়েছিল তাতে সন্দেহ তার উপর অত্যাচার করে তাকে খুন করা হয়েছে। তবে ধর্ষণ হয়েছে কিনা তা পরীক্ষার পরেই জানা যাবে বলে পুলিশ জানিয়েছে। ঘটনাস্থল থেকে খুনিদের ক্লু খুঁজছে পুলিশ।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য