ডুয়ার্সের গাঠিয়া নদীতে হঠাৎ হড়পা বান, প্রাণে বাঁচলেন তিন শ্রমিক

Share:

নিজস্ব প্রতিনিধি নাগরাগরাকাটা: ডুয়ার্সের গাঠিয়া নদীতে হঠাৎ হড়পা বান। হড়পা বানে মাঝ নদীতে আটকে পড়ল ৩ শ্রমিক। প্রশাসনের সাহায্যে প্রাণ বাঁচল তাদের।ক্রেনের সাহায্যে ৩ জনকে উদ্ধার করল নাগরাগরাকাটা ব্লক প্রশাসন। মঙ্গলবার বিকেল ৫ টা নাগাদ ঘটনাটি ঘটেছে নাগরাকাটা ব্লকের গাঠিয়া নদীতে (Gathiya River)। জানা গিয়েছে, বিহারের (Bihar) বাসিন্দা তিনজন শ্রমিকএক কোম্পানির কাজে তারা নদী দিয়ে পার করছিলেন। সে সময় নদীতে জল কম ছিল। তবে আচমকা কিছুক্ষণের মধ্যেই নদী ভরে যায়। মাঝ নদীতে পাথরে দাঁড়িয়ে হড়পা বান থেকে প্রাণে রক্ষা পায় তারা।

দীর্ঘক্ষণ সেখানে আটকে থাকে তারা। চিন্তিত হয়ে পড়েন ওই তিন শ্রমিক। রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েনা তারা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে নাগরাকাটা থানার (Nagrakata P.S.) পুলিশ এবং ব্লক প্রশাসনের আধিকারিকরা। প্রথমে দড়ি ছুড়ে তাদের নদী পার করানোর চেষ্টা হয়। কিন্তু তাতে ঝুঁকি দেখা যায়।এরপর ক্রেনের সাহায্যে নদী থেকে তিন শ্রমিককে অক্ষত অবস্থায় উদ্ধার করে প্রশাসন। এই গাঠিয়া নদী ভুটান পাহাড় থেকে ভারতে প্রবেশ করেছে। সম্ভবত ভুটান পাহাড়ে বৃষ্টির জেরে নদীতে হড়পা বান আসে।

ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। নদী পার্শ্ববর্তী এলাকায় ভিড় জমায় বহু মানুষ। দীর্ঘক্ষণ ধরে রুদ্ধশ্বাস এক লড়াই চলে ঐ তিন শ্রমিককে বাঁচাতে নাগরাকাটা প্রশাসনের। কিন্তু যেভাবে উদ্যোগ নিয়ে স্থানীয় প্রশাসন ওই তিন শ্রমিকের জীবন রক্ষা করে তাতে সাধারণ মানুষ প্রশংসা করেন প্রশাসনিক আধিকারিকদের। অনেকেই সেই দৃশ্য মোবাইলে ভিডিও বন্দি করেন।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য