রাজ্যে থাবা বসাচ্ছে জাপানি এনসেফালাইটিস, মৃত্যু ৩ জনের

Share:

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: রাজ্যে ফের থাবা বসাচ্ছে জাপানি এনসেফালাইটিস। এবার জলপাইগুড়িতে এনসেফালাইটিসে মৃত্যু হয়েছে তিন জনের। এছাড়াও আরও তিনজন রোগে আক্রান্ত। ফলে ক্রমে বেড়ে চলেছে উদ্বেগ। স্বাস্থ্য দফতর থেকে নেওয়া হয়েছে প্রয়োজনীয় তৎপরতা।

এবার এনসেফালাইটিসে আক্রান্ত হয়েছে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের ১ জন।  সে এক নাবালক। এনসেফালাইটিস ধরা পড়ার পরেই তাকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। নাবালককে ধরে রাজগঞ্জ ব্লকে জাপানি এনসেফালাইটিসে আক্রান্ত হয়েছেন দু’জন। এদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর।

এদিকে জাপানি এনসেফালাইটিসে আক্রান্তের খবর আসতেই তৎপর হয়ে ওঠে স্বাস্থ্য দফতর। শুরু হয়েছে পরিদর্শন। মঙ্গলবার এলাকা ঘুরে দেখেন স্বাস্থ্য দফতরের দল। তাঁদের সঙ্গে ছিলেন ব্লক স্বাস্থ্য আধিকারিক। সঙ্গে ছিলেন স্বাস্থ্যকর্মীরা। আক্রান্তের বাড়ি ও আশপাশের বিভিন্ন গ্রাম ঘুরে দেখেন তাঁরা। পাশাপাশি যে সব এলাকায় ঝোপ জঙ্গল রয়েছে সেগুলো খতিয়ে দেখা হয়। মশার লার্ভা যাতে না জন্মাতে পারে তার জন্য সাফাই এর উপর জোর দেওয়ার নির্দেশ দেওয়া হয়। তাছাড়া এলাকায় কোনও শূকরের ফার্ম রয়েছে কিনা তাও দেখা হয়। আক্রান্তের পরিবারের হাতে বিশেষ ওষুধ-যুক্ত মশারি তুলে দেওয়া হয়। রাজ্যের সহ স্বাস্থ্য অধিকর্তা ডাঃ পুরন শর্মা জানিয়েছেন, অযথা আতঙ্কিত হওয়ার দরকার নেই।

এছাড়াও স্বাস্থ্য দফতর থেকে নির্দেশ দেওয়া হয়েছে রাতে ঘুমানোর সময় মশারি ব্যবহার করার। বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। বাড়িতে জল জমিয়ে রাখা যাবে না। কোনও জায়গায় জল জমে থাকলে অবিলম্বে তা নিকাশের ব্যবস্থা করতে হবে। স্বাস্থ্য দফতরের কর্মীরা সমস্ত জায়গায় স্প্রে করার ব্যবস্থা করেছে।

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং

নীরব ঘাতক ডায়াবেটিস ও হৃদরোগ, সুস্থ থাকতে মেনে চলুন এই উপায়