বিদায়ী ম্যাচে রাসেলের ব্যাটে ঝড়, তবুও অস্ট্রেলিয়ার কাছে হারল ওয়েস্ট ইন্ডিজ

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুটি T20 ম্যাচ খেলে আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় জানানোর সিদ্ধান্ত ছিল ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার আন্দ্রে রাসেলের।

Share:

নিজস্ব প্রতিনিধি: অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুটি T20 ম্যাচ খেলে আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় জানানোর সিদ্ধান্ত ছিল ওয়েস্ট ইন্ডিজের অভিজ্ঞ অলরাউন্ডার আন্দ্রে রাসেলের। কিন্তু আজই (বুধবার ২৩ জুলাই) সেই বিদায়ঘন্টা বেজে গেল আন্দ্রে রাসেলের। শেষ ম্যাচে ব্যাট হাতে ঝড় তুললেও জয় দিয়ে কেরিয়ারের ইতি টানতে পারলেন না ওয়েস্ট ইন্ডিজের এই তারকা। T-20 বিশ্বকাপ আর ৭ মাস বাকি। তার আগেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায়ের ঘোষণা দিয়েছিলেন আন্দ্রে রাসেল। যা স্বাভাবিকভাবেই ওয়েস্ট ইন্ডিজের জন্যে বড় ধাক্কা।আসন্ন অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ খেলেই জাতীয় দলের জার্সি তুলে রাখবেন তিনি, সেটাই জানিয়ে দিয়েছিলেন। কিন্তু কিংস্টনে অনুষ্ঠিত পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় T-20-তে ৮ উইকেটের বড় ব্যবধানে জয় পেয়েছে অস্ট্রেলিয়া।

প্রথম ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ১৭২ রান তুলেছিল ওয়েস্ট ইন্ডিজ। রাসেল ছিলেন এই ম্যাচে ১৫ বলে ৩৬ রানের বিধ্বংসী ইনিংসের অধিকারী। কিন্তু তাতেও নিজের দলকে জয় দিতে পারলেন না তিনি। টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে প্রথমে ব্যাটিংয়ে পাঠিয়েছিল অস্ট্রেলিয়া। এদিন ম্যাচের শুরুটা ভাল হলেও শেষটা ভাল হল না।ওপেনার ব্রেন্ডন কিং ও শাই হোপের জুটির মধ্যে শাই ৪৮ বলে ৬৩ রান করেন। কিং ৩৬ বলে করেন ৫১ রান করেন। এরপরই ধীরে ধীরে ছন্দপতন শুরু হয়। হোপ আউট hoye যাওয়ার পরেই একের পর এক উইকেট পড়তে থাকে ওয়েস্ট ইন্ডিজের। এমন মুহূর্তে ব্যাট হাতে রাসেল ঝড় তোলেন। ২৪০ স্ট্রাইকরেটে ১৫ বলে ৩৬ রান করেন তিনি। মারেন দুটি চার ও চারটি ছক্কা। ৯ বলে ১৮ রান করেন। সব মিলিয়ে ৮ উইকেটে ১৭২ রানের সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু মাঠে নেমেই দাপট দেখাতে শুরু করে অস্ট্রেলিয়া। যদিও তাদের শুরুটা নড়বড়ে হলেও শেষে অধিনায়ক মিচেল মার্শ ভাল রান করেন। এরপর জস ইংলিস ও ক্যামেরন গ্রিন ঝোড়ো গতিতে খেলেন। মাত্র ২২ বলে ফিফটি তুলে নেন তিনি।

মাত্র ১৬ ওভারেই তারা বেশি রান তুলে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দেন। এটাই ছিল রাসেলের শেষ ম্যাচ। কিন্তু শেষ ম্যাচে জয়ের মুখ দেখতে পারলেন না তিনি। ২০১৯ সালের পর থেকে কেবল ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি দলে খেলে এসেছেন এই ক্যারিবীয় ক্রিকেটার। আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে ভারত ও শ্রীলঙ্কায় বসবে ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। তার আগেই জাতীয় দল থেকে বিদায় নিয়েছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে রাসেল খেলেছেন মোট ৮৪টি টি-টোয়েন্টি ম্যাচ, যেখানে ১৬৩ স্ট্রাইকরেটে করেছেন ১,০৭৮ রান এবং নিয়েছেন ৬১ উইকেট। এছাড়া ওয়ানডেতে তার ম্যাচ সংখ্যা ৫৬, যেখানে ১,০৩৪ রানের পাশাপাশি ৭০টি উইকেট রয়েছে তার ঝুলিতে। টেস্টে রাসেলের অভিষেক হয়েছিল ২০১০ সালে, তবে খেলেছেন মাত্র একটি ম্যাচ।

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ