করোনার কারণে ফের স্থগিত হয়ে গেল আইএসএলের ম্যাচ

ফের স্থগিত হয়ে গেল আইএসএলের ম্যাচ। নেপথ্যে সেই করোনা।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের স্থগিত হয়ে গেল আইএসএলের ম্যাচ। নেপথ্যে সেই করোনা। মারণ ভাইরাসটির কারণে স্থগিত করতে হল হায়দরাবাদ এফসি বনাম জামশেদপুর এফসি ম্যাচ। এই নিয়ে চলতি টুর্নামেন্টে চারটি ম্যাচ স্থগিত হল। জানা গিয়েছে, জামশেদপুরের একাধিক ফুটবলার নাকি করোনায় আক্রান্ত।  তাই ম্যাচ স্থগিত করা হয়েছে।

ফুটবলাররা আক্রান্ত হওয়ার কারণে এই নিয়ে টানা তিনদিন হল না আইএসএলের কোনও ম্যাচ। তাও টনক নড়ল না আয়োজকদের। আগামীকাল নর্থ-ইস্ট ইউনাইটেড বনাম ওড়িশা এফসি ম্যাচ হওয়া নিয়েও রয়েছে প্রবল ধোঁয়াশা। কারণ, ওড়িশার একাধিক ফুটবলার কোভিডে আক্রান্ত ছিলেন। সুরক্ষা বিধির কথা মাথায় রেখে ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনই করেনি এই দলটি। অধিকাংশ দলেই পড়েছে করোনার থাবা।

এমন অবস্থায় প্রশ্ন উঠছে আয়োজক সংস্থা এফএসডিএলের ভূমিকা নিয়ে। তারা কী করে এখনও নির্ধারিত সূচি মেনেই লিগ চালানোর কথা চিন্তা করে? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সর্বত্র।

করোনাকে উপেক্ষা করেই লিগ চালাতে তারা বদ্ধপরিকর। রবিবারের বৈঠকের পর এফএসডিএলের পক্ষ থেকে জানা যায় যে, এবারের লিগ আগামী ১৫ মার্চের মধ্যে শেষ করতে হবে। যদিও এর পিছনে রয়েছে সম্প্রচারকারী সংস্থার স্বত্ব। তার জন্যই নির্দিষ্ট সময়ে এই লিগ শেষ করতে চাইছে এফএসডিএল। কারণ, তা না হলে তাদের পড়তে হবে আর্থিক ক্ষতির মুখে।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার