করোনা আতঙ্ক কাটিয়ে কোচ মারিওর অধীনে অনুশীলন সারল ইস্টবেঙ্গল

অবশেষে ঘরবন্দি অবস্থা থেকে বেরিয়ে এলেন ইস্টবেঙ্গলের ফুটবলাররা।

Share:

নিজস্ব প্রতিনিধি: অবশেষে ঘরবন্দি অবস্থা থেকে বেরিয়ে এলেন ইস্টবেঙ্গলের ফুটবলাররা। করোনা আতঙ্ককে দূরে ঠেলে অনুশীলনে নামল লাল-হলুদ ব্রিগেড। নতুন কোচ মারিও রিভেরার অধীনে প্র্যাকটিস সারলেন তারা। দ্বিতীয়বার লাল-হলুদের কোচ হয়ে আসার পর কোয়ারেন্টাইনে ছিলেন মারিও। কোয়ারেন্টাইন পর্ব শেষ হয়ে গেলেও করোনার দাপটের জন্য এতদিন দলকে নিয়ে অনুশীলনে নামতে পারেননি তিনি। 

তবে সোমবার আয়োজকদের তরফ থেকে প্র্যাকটিস করার অনুমতি দেওয়া হয়। এরপরই গোয়ার ট্রেনিং গ্রাউন্ডে বলবন্ত, অঙ্কিত, হীরা, হাওকিপদের নিয়ে নেমে পড়েন রিভেরা। দলের নতুন ফরোয়ার্ড এখনও দলের সঙ্গে যোগ দিতে পারেননি। 

আগামী বুধবারই এফসি গোয়ার বিরুদ্ধে ম্যাচ রয়েছে ইস্টবেঙ্গলের। এখনও পর্যন্ত ওই ম্যাচ হওয়ার কথা। তবে করোনার সংক্রমণের কারণে তৈরি হচ্ছে সংশয়। সব ঠিক থাকলে ওই ম্যাচ হবে। 

ফুটবলাররা করোনার আক্রান্ত হওয়ার কারণে এই নিয়ে টানা তিনদিন হল না আইএসএলের কোনও ম্যাচ। তাও টনক নড়ল না আয়োজকদের। আগামীকাল নর্থ-ইস্ট ইউনাইটেড বনাম ওড়িশা এফসি ম্যাচ হওয়া নিয়েও রয়েছে প্রবল ধোঁয়াশা। কারণ, ওড়িশার একাধিক ফুটবলার কোভিডে আক্রান্ত ছিলেন। সুরক্ষা বিধির কথা মাথায় রেখে ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনই করেনি এই দলটি। অধিকাংশ দলেই পড়েছে কোভিডের থাবা।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার